করোনায় মানবতার জন্য অর্ণবের কনসার্ট

বিনোদন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ১৩:১৫আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৬:৪৬

অর্ণব করোনা মহামারিতে এবার গান নিয়ে সামনে আসছেন সংগীতশিল্পী অর্ণব। আয়োজন করা হয়েছে এ গায়কের একক কনসার্ট। এর নাম রাখা হয়েছে ‌‘সংস ফর হোপ’।
আগামী ২৫ জুলাই অনলাইনে সরাসরি এটি দেখানো হবে। কনসার্টটির আয়োজক কল্যাণী ও আইসোশ্যাল নামের প্রতিষ্ঠান। তারা জানায়, করোনায় বিধ্বস্ত দেশ। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে তাদের এই আয়োজন। এখান থেকে প্রাপ্ত অর্থ দেওয়া অসহায় মানুষদের।

এতে মানবিক কিছু বিষয়ও আছে। করোনার ফলে সারা দেশে বিপুল মানুষের কর্মজীবন স্থবির হয়ে গেছে। অনেকেই বেকার। প্রাপ্ত অর্থ এমন কিছু পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে অর্ণব বলেন, ‘কনসার্ট শুধু উপভোগের জন্যই নয়, জনহিতকর কাজের জন্যও। এটি দেখতে অনলাইনে নিবন্ধন করতে হবে। আমরা চাই, মানুষ কনসার্টটি দেখুক ও আমাদের পাশে দাঁড়াক।’
অনলাইনে নিবন্ধন করার ঠিকানাটি হচ্ছে https://isocial.com.bd/donate। আয়োজনটি বাংলাদেশ সময় রাত ৯টা, ভারতের সময় রাত সাড়ে ৮টা, ইংল্যান্ড সময় বিকাল ৪টা ও ইউএসএ সময় সকাল ১১টায় দেখা যাবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প