এই নাটকে মানুষের বিচিত্র মতিগতি তুলে ধরা হয়েছে: হানিফ সংকেত

বিনোদন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ১৯:২০আপডেট : ২৬ জুলাই ২০২০, ২২:৩৪

নাটকের দুটি দৃশ্য (বামে), ডানপাশে হানিফ সংকেত

এবারও ঈদের নাটক নির্মাণ করলেন নন্দিত নির্মাতা-উপস্থাপক হানিফ সংকেত। সাধারণত দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন তিনি। এবারের নাটকটির নাম ‘মনের মতি-মনের গতি’।

নাটকটিতে করোনাকালে একশ্রেণির সুযোগসন্ধানী মানুষের দুর্নীতির চিত্র এবং এদের কারণে সাধারণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে।
হানিফ সংকেত বলেন, ‘আমাদের সমাজে একশ্রেণির মানুষ রয়েছে, যারা অন্যের দুঃসময়কে পুঁজি করে নিজের লাভ খোঁজে। এদের মতিগতি বোঝা কঠিন। তবে বিবেকের তাড়নায় কিংবা সৎসঙ্গের শুভ-জ্যোতিতে অনেকে ভালোও হয়ে যান। করোনার এই দুর্যোগের সময়ে দুই পরিবারের মাধ্যমে মানুষের মনের বিচিত্র মতিগতি তুলে ধরা হয়েছে। যা কখনও ইতিবাচক, কখনও নেতিবাচক।’
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন, মীর সাব্বির, নাদিয়া, সাঈদ বাবু, শুভাশিস ভৌমিক, আনোয়ার শাহীসহ অনেকে।
সম্প্রতি নাটকটি ধারণ করা হয় সাভারে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে।
হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় বিশেষ এই নাটকটি প্রচার হবে ঈদের দিন (১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে, এটিএন বাংলায়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন