ঈদে নির্ঝরের টানা ১৬ দিনের আয়োজন!

বিনোদন রিপোর্ট
০১ আগস্ট ২০২০, ১৩:০০আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৩:০০

নির্ঝর, প্রমিতি ও মুন ঈদে টিভি আয়োজন বা ইউটিউবে সর্বোচ্চ ১০ দিনের অনুষ্ঠান দেখা যায়। তবে গীতিকার-সুরকার, নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝর এই ঈদে একটু বাড়তি ব্যঞ্জনা দিলেন।
তার কথা ও সুরে প্রকাশিত হচ্ছে ১৬ দিনে টানা ১৬টি গান। এগুলোতে কণ্ঠ দিয়েছেন অটামনাল মুন ও শানিলা ইসলাম প্রমিতি।
‘আমি কি আমাকে চিনি?’ নামের এ অ্যালবামের ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন মুন। বাকি দশটি গানে আছেন তরুণ শিল্পী প্রমিতি। সব গানের সংগীতায়োজন করেছেন মুন নিজেই। বৃহস্পতিবার (৩০ জুলাই) ইকেএনসির আয়োজনে এর অনলাইন প্রিমিয়ার অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে নিজ নিজ অবস্থান থেকেই যোগ দেন দেশবরেণ্য শিল্পীরা। অ্যালবামের তিন শিল্পী ছাড়াও এসময় উপস্থিত ছিলেন সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, গীতিকবি জুলফিকার রাসেল, সংগীতশিল্পী আগুন, ফাহমিদা নবী, রুমানা ইসলাম, কোনাল ও সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াৎ হোসেন।

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পারলেও অ্যালবামটিকে অডিও বার্তায় স্বাগত জানান সংগীত তারকা কুমার বিশ্বজিৎ।

এনামুল করিম নির্ঝর বলেন, ‘‘গান শোনার প্রযুক্তি, মাধ্যম ধারণা ও রুচির ক্রমবিবর্তনের এই সময়ে ‘এক নির্ঝরের গান’ চেষ্টা করে যাচ্ছে একধরনের সংযুক্তির প্রক্রিয়া গড়ে তুলতে। ২০২০ সালের এই অচেনা আচমকা দুঃসময়ে কীভাবে সংগীতনির্ভর মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের কাজে সক্রিয় রাখা যায়, সেটার জন্যই এবারের ঈদে প্রকাশিত হলো অ্যালবামটি।”
তিনি জানান, ৩১ জুলাই ২০২০ থেকে প্রতিদিন একটি করে গান অবমুক্ত হচ্ছে ইকেএনসি-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

প্রথম গান:

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
অসুস্থতা নিয়েও থামছেন না সালমান খান, চালিয়ে যাচ্ছেন শুটিং
অসুস্থতা নিয়েও থামছেন না সালমান খান, চালিয়ে যাচ্ছেন শুটিং
৮৩ বছর বয়সেও ভোর ৪টা পর্যন্ত শুটিং, অমিতাভ বচ্চনের জীবনদর্শন যেন এক জীবন্ত পাঠশালা
৮৩ বছর বয়সেও ভোর ৪টা পর্যন্ত শুটিং, অমিতাভ বচ্চনের জীবনদর্শন যেন এক জীবন্ত পাঠশালা
মাল্টিপ্লেক্সে এগিয়ে রকস্টার-রইদ-বনলতা সেন, সিঙ্গেল স্ক্রিনে হতাশা
মাল্টিপ্লেক্সে এগিয়ে রকস্টার-রইদ-বনলতা সেন, সিঙ্গেল স্ক্রিনে হতাশা
আনুশেহ এখন যাত্রা’র মা
আনুশেহ এখন যাত্রা’র মা
অ্যালবাম আসার আগেই ম্যাডোনার সিনেমাটিক ধামাকা!
অ্যালবাম আসার আগেই ম্যাডোনার সিনেমাটিক ধামাকা!