আলাউদ্দীন আলী স্মরণে বিশেষ পর্ব

বিনোদন রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ০০:০৫আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০০:২১

আলাউদ্দীন আলী (২৪ ডিসেম্বর ১৯৫২-০৯ আগস্ট ২০২০) সদ্য প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক আলাউদ্দিন আলী স্মরণে বিশেষ পর্ব প্রচার করবে চ্যানেল আই।
চ্যানেলটির নিয়মিত আয়োজন ‘আমার যত গান’-এর এবারের পর্বটি সাজানো হয়েছে বরেণ্য এই শিল্পীর গান দিয়ে। এতে তার গানগুলো পরিবেশন করবেন তিন্নি, ঐশী ও পুষ্পিতা।
অনন্যা রুমার পরিচালনায় এটি হবে। তিনি জানান, পুরো অনুষ্ঠানজুড়ে আলাউদ্দীন আলীর গানের ভাণ্ডার থেকে বাছাইকৃত গানগুলো একক ও দ্বৈত কণ্ঠে পরিবেশন করবেন তারা। ‘আমার যত গান’-এর এই পর্বটি প্রচার হবে আজ (২৩ আগস্ট) বিকাল ৩টা ৫ মিনিটে।
উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখ না ফেরার দেশে যান সুরকার আলাউদ্দিন আলী।
আলাউদ্দীন আলী এ পর্যন্ত ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’ ও ‘যোগাযোগ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আর ১৯৮৫ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এই সম্মাননা পান। তার সুরারোপিত গানের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার বড় পর্দায় একসঙ্গে চলছে আন্তর্জাতিক ৪ সিনেমা
ঢাকার বড় পর্দায় একসঙ্গে চলছে আন্তর্জাতিক ৪ সিনেমা
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
চলে যাওয়ার ২ বছর: মৃত্যুর আগে ভিডিও বার্তায় যা বলেছিলেন শাফিন
চলে যাওয়ার ২ বছর: মৃত্যুর আগে ভিডিও বার্তায় যা বলেছিলেন শাফিন
থালাপতি বিজয়ের শেষ ছবি: প্রথম দিনে কত আয় করলো?
থালাপতি বিজয়ের শেষ ছবি: প্রথম দিনে কত আয় করলো?
মেরুদণ্ড হারানোর চেয়ে ক্যারিয়ার হারানোই ভালো: আয়েশা খান
মেরুদণ্ড হারানোর চেয়ে ক্যারিয়ার হারানোই ভালো: আয়েশা খান