নারী প্রযোজক হওয়ায় কী কী সমস্যায় পড়েছিলেন দিয়া মির্জা

বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০

অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পর প্রযোজকের খাতায়ও নাম লেখান দিয়া মির্জা। তবে প্রযোজনায় এসে সহজ পথ পাননি তিনি। ২০১৪ সালের ‘ববি জাসুস’ প্রযোজনা করতে গিয়ে নিজের প্রথম কেনা বাড়ি পর্যন্ত বন্ধক রাখতে হয়েছিল তাকে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ছবিটির কাজ শুরু করেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে দিয়া জানান, ছবির শুটিং শুরুর আগেই একে একে সরে যান বিনিয়োগকারীরা। তার ভাষ্য, ‘নারী প্রযোজক হওয়ার কারণেও তাকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল।’

দিয়া বলেন, ‘প্রযোজনায় আসার পর অনেকেই তাকে বলেছিল, অভিনেত্রী হিসেবে তিনি আর কাজ পাবেন না। শেষ পর্যন্ত সেটিই ঘটেছিল। তার হাতে কাজও কমে গিয়েছিল।’

নিজের অভিজ্ঞতা তুলে ধরে দিয়া বলেন, ‘আমি আমার প্রথম কেনা বাড়িটি বন্ধক রেখেছিলাম। যে গল্পটা বলতে চেয়েছিলাম, সেটি লেখা হয়ে গিয়েছিল। বিদ্যা বালনের মতো অসাধারণ একজন শিল্পী ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন। গোটা দলও তৈরি ছিল। কিন্তু হঠাৎ বিনিয়োগকারীরা সরে গেলেন।’

তবে বিনিয়োগকারীরা সরে গেলেও ছবিটি নির্মাণের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাননি দিয়া। যেকোনও মূল্যে ছবিটি তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাংক থেকে ঋণ নেন, নিজের বাড়ি বন্ধক রাখেন এবং শেষ পর্যন্ত ছবির কাজ শুরু করেন।

তবে অর্থসংকটের মধ্যেও একটি বিষয়ে আপস করতে চাননি দিয়া। ছবির মুখ্য অভিনেত্রী বিদ্যা বালনকে পারিশ্রমিক কমাতে বলেননি তিনি। বরং পুরো পারিশ্রমিকই দিয়েছিলেন।

দিয়ার কথায়, ‘আমি বিদ্যাকে পারিশ্রমিক কমাতে বলিনি। পুরো টাকা দিয়েছিলাম। মনে হয়, তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারিশ্রমিকটা আমিই দিয়েছিলাম। এটা নিয়ে আমি গর্বিত।’

বক্স অফিসে ‘ববি জাসুস’ প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তী সময়ে আর্থিক ক্ষতি সামলে ওঠেন দিয়া। তিনি বলেন, ‘ছবিটি ঠিক যেভাবে বানাতে চেয়েছিলাম, সেভাবেই বানিয়েছিলাম। ক্রমশ আমি ব্যাংকের ঋণ শোধ করতে পেরেছি এবং বাড়ির বন্ধকও ছাড়াতে পেরেছি।’

/এনআই/
সম্পর্কিত
‘বলিউডে এখনও লিঙ্গ-বৈষম্যের ছড়াছড়ি’
‘বলিউডে এখনও লিঙ্গ-বৈষম্যের ছড়াছড়ি’
বিনোদন বিভাগের সর্বশেষ
এআই এলেও দর্শক ‘বাস্তব জিনিস’ দেখতে চাইবে: টম ক্রুজ
এআই এলেও দর্শক ‘বাস্তব জিনিস’ দেখতে চাইবে: টম ক্রুজ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
ফিরছেন ‘সিআইডি’র জনপ্রিয় ত্রয়ী, নতুন সিরিজ ‘পাপানাশম’-এ বড় চমক
ফিরছেন ‘সিআইডি’র জনপ্রিয় ত্রয়ী, নতুন সিরিজ ‘পাপানাশম’-এ বড় চমক
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ