শীর্ষস্থানীয় প্রযোজকের হেনস্তা সামলেছেন বিপাশা

বিনোদন ডেস্ক
২৩ আগস্ট ২০২০, ১১:৫৯আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১২:০৯

বিপাশা বসু অভিনেত্রী বিপাশা বসু বরাবরই বিনা দ্বিধায় নিজের মনের কথা শুনেছেন। বাঙালি মেয়ে হয়েও সাহস নিয়ে বলিউডে পা রেখে নিজের জায়গা গড়ে নিয়েছেন। তবে ক্যারিয়ারের শুরুর দিকে কিছু কুরুচিপূর্ণ লোককে সামলাতে হয়েছে তাকে।
ভারতীয় অনলাইন নিউজ পোর্টাল পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে কাস্টিং কাউচ তথা যৌন হেনস্তার অভিজ্ঞতা জানিয়েছেন বিপাশা। তার দাবি, বলিউডের শীর্ষস্থানীয় একজন প্রযোজক তাকে পরোক্ষভাবে কুপ্রস্তাব দিয়েছিলেন।
সেই ঘটনা মনে করে ৪১ বছর বয়সী এই তারকা জানান, প্রথমবার সাক্ষাতের পরই ওই প্রযোজক মোবাইল ফোনের মেসেজে লিখেছিলেন, ‘তোমার হাসি মিস করছি।’ তখন উদ্ভট লাগলেও বিষয়টিকে পাত্তা দেননি তিনি।
কিছুদিন পর বিপাশার কাছে একই মেসেজ পাঠান ওই প্রযোজক। এরপর নিজের ম্যানেজারকে বিষয়টি জানান তিনি। যদিও প্রযোজককে শিক্ষা দেওয়ার মতো উপযুক্ত উত্তর লিখে পাঠাতে পিছপা হননি। অবশ্য তার পাঠানো মেসেজটি এমনভাবে সাজানো ছিল যে, সেটা পড়ে মনে হবে বন্ধুকে পাঠাতে গিয়ে প্রযোজককে পাঠিয়ে দিয়েছেন!
বিপাশার কথায়, ‘এরপর আর প্রযোজক আমাকে কোনও মেসেজ পাঠাননি। চুক্তিবদ্ধ হওয়ার জন্য নেওয়া টাকা প্রযোজককে ফিরিয়ে দিয়েছি। এরপর আর তার কোনও ছবিতে কাজ করিনি।’
কিছুদিন পর একটি অনুষ্ঠানে ওই প্রযোজককে দেখে তার দিকে এগিয়ে যাচ্ছিলেন বিপাশা। কিন্তু তাকে দেখেই কেটে পড়েন প্রযোজক। এ দৃশ্য দেখে খুব আনন্দ পেয়েছেন তিনি। তার কথায়, ‘তখন বয়স কম ছিল। আর আমি একা থাকতাম। তবে সবসময় অকুতোভয় ছিলাম। কোনও ধরনের হেনস্তাকে সহ্য করিনি। এ কারণে অনেকে ভয় পেতো আমাকে।’
সম্প্রতি এমএক্স প্লেয়ারের ‘ডেঞ্জারাস’ নামের ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন বিপাশা বসু। এতে তার স্বামী করণ সিং গ্রোভারও অভিনয় করেছেন।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প