গানে গানে প্রবাসীদের করুণ জীবনের গল্প (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৬

প্রবাসীদের করুণ জীবনের গল্প নিয়ে তৈরি হলো বিশেষ একটি গানচিত্র।
‘টাকার মেশিন’ শিরোনামের গানটি লিখেছেন রিপন মাহমুদ। কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। এর সুর-সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
২৯ আগস্ট ভয়েস টুডে মিডিয়া সার্কেলের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানচিত্রটি। গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন এন এ খোকন। মডেল হয়েছেন সংগ্রাম, জিতু, রনি প্রমুখ। ভিডিওচিত্রে প্রবাসের কঠিন জীবন আর অভিমানের গল্প উঠে এসেছে গীতিকবিতার সূত্র ধরে।  
শিল্পী আকাশ মাহমুদ বলেন, ‘প্রবাসীদের জীবনের গল্প নিয়ে এই গানটি তৈরি করেছি আমরা। যাদের ঘামে ভেজা টাকায় এই দেশ গতিশীল তাদের জন্য একটু ভালোবাসা যেন সবার মনে জন্মায়, সেই ভাবনা থেকেই গানটি করা।’
গীতিকার রিপন মাহমুদ বলেন, ‘নিজের অভিজ্ঞতা থেকে গানটি লিখেছি। যারা ভাগ্য বদলাতে বিদেশে পাড়ি দিয়েছেন, তাদেরকে যেন কেউ আমরা টাকার মেশিন মনে না করি- এই আবেদন জানাই।’

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান