সত্য ঘটনা অবলম্বনে প্রীতম হাসানের বেদনার গানচিত্র

বিনোদন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৯

গল্পটা সংগীতশিল্পী প্রীতম হাসান জানতে পারেন তার ঘনিষ্ঠ এক ছোটভাই সৌরভের কাছ থেকে। মূলত সৌরভ আর তার বোন শিফার ঘটনা এটি। ছোট্ট শিফা মারা যায় চলতি বছরের ১০ জানুয়ারি।
ঘটনাটা শোনার পর এর দৃশ্যায়ন ভেসে উঠলো প্রীতমের চোখে। গানের কথা আর সুরটা সাজালেন সেই রেশ ধরে। পরে কথার সহযোগিতা করেন রাকিব হাসান রাহুল। এভাবেই তৈরি হয় নতুন গান ‘ভেঙে পড়ো না এভাবে’।
গতকাল (৯ সেপ্টেম্বর) এটি গানচিল মিউজিকের ব্যানারে অবমুক্ত হয়েছে অন্তর্জালে।
যেখানে দেখা গেল, ছোট্ট শিশু শিফার করুন পরিণতি। ফুটে ওঠে জীবনঘাতি রোগে আক্রান্ত এক বোনকে নিয়ে ভাইয়ের সংগ্রাম। গানের ভিডিওতে ভাই হিসেবে হাজির হয়েছেন প্রীতম নিজেই।
এটি নির্মাণ করেছেন এ.কে. পরাগ ও ভাস্কর জনি। গল্পটি সাজাতে সাহায্য করেছে অদিত রহমান।
প্রীতম হাসান বলেন, ‘নতুন এই গানটি প্রসঙ্গে আপাতত কিছু বলতে চাই না। আমি চাই, সবাই গানটি আগে শুনুক। গল্পটা দেখুক। আশা করি, এটি সবার ভালো লাগবেই। এর মধ্যে লুকিয়ে আছে সুন্দর একটা গল্প।’
তিনি জানান, গল্পটা শোনার মাত্র কয়েকদিনের মধ্যে গান ও ভিডিও সম্পন্ন করেছি। ভিডিওতে শ্রদ্ধা জানিয়ে বাস্তবের মূল দুই ভাই-বোনকেও দেখানো হয়েছে।
এদিকে গানটি ইউটিউবে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা পাচ্ছে। ইতোমধ্যে এটা শেয়ার করেছেন সংগীতশিল্পী এলিটা করিম, জয় শাহরিয়ার, জেফার রহমান, অভিনেতা শামীম হাসান সরকারসহ অনেকে।
ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শোনা যাচ্ছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবিস্প্ল্যাশ, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও প্লাটফর্মগুলোতে।

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক