চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের স্মৃতি সংরক্ষণের দাবি

রাজশাহী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২০, ২০:৪৩আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২৩:০৯

চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের স্মৃতি সংরক্ষণের দাবি কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের স্মৃতি সংরক্ষণের দাবি উঠেছে রাজশাহী থেকে। বুধবার (৪ নভেম্বর) তাকে ঘিরে এক আলোচনা সভায় এই দাবি তোলেন বক্তারা।
বক্তারা বলেছেন, নতুন প্রজন্মের কাছে এই কিংবদন্তি ও তার কর্মকে তুলে ধরতে হবে। তার মতো আলোকোজ্জ্বল মানুষকে অনুশীলন করতে পারলে সভ্যতা ও সংস্কৃতি উপকৃত হবে।
১৯২৫ সালে ৪ নভেম্বর ঢাকায় ঋত্বিক কুমার ঘটক জন্মগ্রহণ করেন। উপমহাদেশের প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) রাজশাহী হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়।
মোমবাতি প্রজ্বালন এবং ধ্রুপদালোক রাজশাহীর উদ্বোধনী নৃত্যর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
রাজশাহী ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ড. এফএমএ জাহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, লেখক ও গবেষক ড. তসিকুল ইসলাম রাজা, কবি ও শিক্ষাবিদ অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আনিসুর রহমান।
আলোচনা সভায় বক্তারা ঋত্বিক ঘটকের বর্ণাঢ্য জীবনের চিত্র তুলে ধরেন। চলচ্চিত্র জগতে তার অবদানের কথাও বর্ণনা করেন। এর পাশাপাশি ঋত্বিক ঘটকের স্মৃতি সংরক্ষণের জন্যও দাবি জানান তারা।
চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের স্মৃতি সংরক্ষণের দাবি বক্তারা জানান, ঋত্বিক কুমার ঘটক মাত্র ৫১ বছর বয়সে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন। আরও অনেকগুলো কাহিনীচিত্র, তথ্যচিত্রের কাজে হাত দিয়েও শেষ করতে পারেননি।
ঋত্বিক কুমার ঘটকের এই ঐতিহ্যকে ধরে রাখতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মেয়রপত্নী শাহীন আকতার রেনী।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড.সাজ্জদ বকুল, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন। এছাড়া স্বাগত বক্তব্য দেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ।
প্রসঙ্গত, চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটক ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?