আবারও ইমরান-পূজা জুটির গানচিত্র

বিনোদন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১৭:০৭আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৯:১৯

ইমরান-পূজা একসঙ্গে গেয়েছেন অনেক গান। তৈরি হয়েছে তাদের শ্রোতাবলয়। দুজনের কণ্ঠে ‘দূরে দূরে’, ‘মানে না মন’, ‘কেন বারেবারে’ গানগুলো বেশ জনপ্রিয়তা পায়।

দীর্ঘদিন ধরে নতুন গান প্রকাশ করছিলেন না তারা। তৈরি হলো শঙ্কা। তবে কি গানের সফল এই জুটি ভেঙে গেলো! ভক্তদের এমন উৎকণ্ঠার জবাব দিতে আবারও হাজির হচ্ছেন দুজনে।

পূজা ও ইমরান সম্প্রতি তারা গেয়েছেন ‘ভালোবেসে যে ভুলে যায়’ শিরোনামে গান। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর দিয়েছেন মুহাম্মদ মিলন আর সংগীতায়োজনে ছিলেন এমএমপি রনি। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

এতে মডেল হয়েছেন নাদিয়া খানম ও আশফাক রানা। অন্যদিকে ইমরান ও পূজা ভিডিওতে হাজির হয়েছেন তাদের নিজস্ব স্বকীয়তায়।

ইমরান বলেন, ‘অনেক দিন পর আমার সঙ্গে পূজার গান প্রকাশ হলো। গানের কথা, সুর ও সংগীত হৃদয়ে দোলা লাগার মতো। ভিডিওতে চমক আছে। আশা করছি মুগ্ধ হবেন সবাই।’

পূজা জানালেন, ‘অনেক দিন পর মনের মতো একটি গান করেছি। সাথে আছে ইমরান। ভিডিওটি করেছি একটু ব্যতিক্রমভাবে।’

গানচিত্রটি ২৩ জানুয়ারি সন্ধ্যায় অবমুক্ত করা হবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প