ইয়াশ-দীঘিকে জুটি করে ‌‘শেষ চিঠি’

বিনোদন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪১

প্রথমবারের মতো জুটি বাঁধছেন চলচ্চিত্রের দুই তরুণ মুখ ইয়াশ রোহান ও দীঘি। চলচ্চিত্র হলেও সেটি ওয়েব মাধ্যমের জন্য।

ওয়েব ফিল্মটির নাম ‘শেষ চিঠি’। পরিচালনা করতে যাচ্ছেন সুমন ধর।

গেলো সপ্তাহে ইয়াশ-দীঘি চুক্তিবদ্ধ হয়েছেন পরিচালকের সঙ্গে। যেখানে আরও একটি চরিত্রে অভিনয় করবেন সাবেরী আলম।

পরিচালক জানান, ২ মার্চ থেকে ‘শেষ চিঠি’র শুটিং শুরু হচ্ছে।

প্রথম সিনেমা ‘স্বপ্নজাল’ দিয়ে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান। এরপর ভিন্ন ভিন্ন চরিত্র ও গল্পের একাধিক নাটক ও বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি।

‘শেষ চিঠি’ প্রসঙ্গে ইয়াশ বলেন, ‘সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। দীঘির সাথে পরিচয় না থাকলেও তার অনেক নাম শুনেছি। এবার একসাথে কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আশা করছি কাজটি ভালো হবে।’

এদিকে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‘চাচ্চু’-খ্যাত দীঘি এখন সিনেমার নায়িকা। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে রেণু চরিত্রে তিনি অভিনয় করছেন।

দীঘি বললেন, ‘সুন্দর সুন্দর কাজের জন্য আমি প্রস্তুত। তারই একটি প্রয়াস এই ছবি। ইয়াশ ভাইয়ের সাথে কাজটি দর্শক গ্রহণ করবে বিশ্বাস করি।’

একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘শেষ চিঠি’ মুক্তি পাবে বলে জানালেন পরিচালক সুমন ধর। তিনি বলেন, ‘এটি প্রেম ও পারিবারিক গল্পকে উপজীব্য করে নির্মিত হবে। তাছাড়া ইয়াশ-দীঘি দুজনই অভিনয়সমৃদ্ধ পরিবারের সন্তান। তাদের দুজনের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস ছবিটি দর্শকরা উপভোগ করবেন।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প