‘কইলজা কাইট্টা’ নিয়ে এলো শিশুশিল্পী বাঁধন! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৯ মার্চ ২০২১, ১৮:৫৬আপডেট : ১৯ মার্চ ২০২১, ২০:৩৩

গ্রামগঞ্জে বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গান গেয়ে বেড়ানো ছেলে বাঁধন। গান-পাগল এই শিশুশিল্পীকে আবিষ্কার করলেন পদ্মা মিউজিক কোম্পানির কর্ণধার এম এ বাশার তুষার। উদ্যোগ নিলেন নতুন গান প্রকাশের।

গান লেখার ভার পড়লো অনুরূপ আইচের কাঁধে। লিখলেন—কইলজা কাইট্টা দিয়াও যার মন পাওন যায় না/ এমন মরার পিরিত আমি করতামও চাই না।

এমন কথার ওপর অসাধারণ সুর করলেন এস রুহুল। সংগীত পরিচালনা করেন কাউসার খান।

বাঁধনকে ক্যামেরার সামনে রেখে তৈরি হলো একটি ভিডিও। যা প্রকাশ হলো ১৮ মার্চ পদ্মা মিউজিক নামের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে বাঁধনের বক্তব্য এমন, ‘আমি তুষার স্যারের কাছে কৃতজ্ঞ। তিনি আমার গান বের করে দিয়েছেন। অনুরূপ দাদার মতো এত বড় লেখকের গান করার সুযোগ করে দিয়েছেন। আমার জীবনে এটা পরম সৌভাগ্য।’

অনুরূপ আইচ বলেন, ‘শিশুশিল্পী বাঁধন অনেক প্রতিভাবান। আমার কথা বিশ্বাস না হলে, এই গানটি একবার শুনে দেখুন। এর বেশি কিছু আর বলতে চাই না।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?