ফারহান-সারিকাকে নিয়ে নির্ঝরের পঞ্চাশ

বিনোদন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ১২:৩৫ আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৮:২৯

চলমান মহামারি এড়িয়ে ফারহান ও সারিকাকে নিয়ে ৫০তম নির্মাণের কাজ শেষ করেছেন মনসুর আলম নির্ঝর।

দীর্ঘদিন থেকেই নিজের মতো কাজ করে যাচ্ছেন ছোট পর্দার এই ব্যস্ত নির্মাতা। তবে ৫০তম কাজটিকে তিনি করতে চেয়েছেন একটু বিশেষ। কিন্তু লকডাউনের কারণে কিছু পরিকল্পনা এদিক সেদিক হলেও সম্প্রতি শেষ করেছেন ‘শেষ বেলায়’ নাটকটির শুটিং। নির্মাতার নিজের রচনায় এতে ফারহান-সারিকা ছাড়াও অভিনয় করেছেন ফয়সাল হাসান, জয়নাল জ্যাক প্রমুখ।

নির্ঝর জানান, তার জন্য বিশেষ এই নাটকটি প্রচার হবে রোজার ঈদে টিভি ও ইউটিউবে- একযোগে।

খানিক প্রচারবিমুখ এই নির্মাতার পুরনো আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তুমি রবে নীরবে’, ‘হাইওয়ে’, ‘কিছুটা সময়’, ‘ছাড়পত্র’, ‘কালো মেয়ে’, ‘আয়না’, ‘একটি জরুরি কথা ছিল’, ‘ইন্টারভিউ’, ‘আফটার ব্রেক’, ‘ব্লাইন্ড ইমোশনস’, ‘মধ্যম মানুষ’, ‘নীলকণ্ঠ পাখির অপেক্ষায়’, ‘লাভ রাইড’ প্রভৃতি।

নির্ঝর নিয়মিত একক নাটকের পাশাপাশি চ্যানেল টোয়েন্টিফোর-এর ক্রাইম ফিকশন ধারাবাহিকের চলতি সিজনসহ তিনটি সিজনের পরিচালনা ও তত্ত্বাবধানে আছেন। এছাড়া শিগগিরই মুক্তি পাবে তার ওয়েব ফিল্ম ‘জার্নি টু ঢাকা’। প্রস্তুতি নিচ্ছেন বড় পর্দায় নাম লেখানোর।

পঞ্চাশতম নাটক নির্মাণ এবং এখনকার ব্যস্ততা প্রসঙ্গে নির্ঝর বলেন, ‘আয়োজন করে নির্মাতা হইনি। একবার যখন মাথায় গল্প বলার পোকা ঢুকলো তখন টানা ৬ বছর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। এর পরের জার্নিটা একান্তই আমার। কতটা পেরেছি দর্শকই ভালো বলতে পারবেন।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঈদের ‘পাঁচফোড়ন’-এ স্বামী-স্ত্রী ইরফান ও সারিকা
ঈদের ‘পাঁচফোড়ন’-এ স্বামী-স্ত্রী ইরফান ও সারিকা
নাটকের জন্য কক্সবাজারে হানিফ সংকেত
নাটকের জন্য কক্সবাজারে হানিফ সংকেত
শাহরুখ হলেন ক্রিকেটার আশরাফুল, কাজলের রূপে সারিকা!
শাহরুখ হলেন ক্রিকেটার আশরাফুল, কাজলের রূপে সারিকা!
বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা
বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা
বিনোদন বিভাগের সর্বশেষ
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির