আসছে কে-পপ এর নতুন যত গান

ফয়সল আবদুল্লাহ
৩০ এপ্রিল ২০২১, ২০:২১আপডেট : ০১ মে ২০২১, ১৯:০৬

শিশু থেকে তরুণ; বলতে গেলে বিশ্বের বেশিরভাগ মানুষ কে-পপ জ্বরে আক্রান্ত। কোরিয়ান এ পপ সংগীতের সংস্কৃতি কীভাবে যেন দখল করে ফেলেছে ভক্তদের মনের বড় একটা অংশ। বিটিএস, ব্ল্যাকপিংক, রোজ, শাইনি, ইটজি-এ নামগুলো এখন নেটিজেনদেরও মুখে মুখে। চলুন দেখে নেওয়া যাক কয়েকদিন পর কে-পপ জগতে কী কী আসতে যাচ্ছে-

গেজ হু

মেয়েদের কে-পপ গ্রুপ ইটজি। কদিন আগেই ‘মাফিয়া ইন দ্য মর্নিং’ নামের একটি গানের টিজার ছেড়েছে তারা। তাদের পরবর্তী মিনি অ্যালবাম ‘গেজ হু’-এর গান এটি। জেওয়াইপি এন্টারটেইনমেন্টের ব্যানারে যা এ সপ্তাহেই মুক্তি পাবে। এ বছরের শুরুতেই অ্যালবামটির ঘোষণা দিয়েছিল ইটজি। ওই সময় ফ্যান পার্টি লাইভ অনুষ্ঠানে অ্যালবামের একটি গানের অভিষেকও করে তারা। ইটজি

দ্য ব্লোয়িং

আড়াই বছরের দীর্ঘ বিরতি ভেঙে ছেলেদের কে-পপ ব্যান্ড হাইলাইট-এর পরবর্তী মিনি অ্যালবাম ‘দ্য ব্লোয়িং’-এর প্রথম গানটি আসছে মে’র তিন তারিখে। গানটির শিরোনামও ‘দ্য ব্লোয়িং’। প্রযোজনা প্রতিষ্ঠান অ্যারাউন্ড আজ এন্টারটেইনমেন্ট। হাইলাইট

বিউটিফুল নাইট

মে’র মাঝামাঝিতে সলো আর্টিস্ট ইউসেং নিয়ে আসছেন ‘বিউটিফুল নাইট’। এই অ্যালবামের ‘ফ্যানটম পেইন’ গানটি ইতোমধ্যে তিনি ইউটিউবে রিলিজ দিয়েছেন। ইউসেং

হট সস

ছেলেদের ব্যান্ড এনসিটি ড্রিম-এর প্রথম অ্যালবাম ‘হট সস’। এটিও আসছে মে’তে। ব্যান্ডটির আগের একটি দল এনসিটি’র সাব-ইউনিট। এই এনসিটি’রই আরও দুটি সাউথ কোরিয়ান সাব-ইউনিট আছে। এনসিটি ড্রিম

ডিয়ার ওহমাইগার্ল

ডব্লিউএম এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ওএমজি ব্যান্ড নিয়ে আসছে ‘ডিয়ার ওহমাইগার্ল’ অ্যালবাম। ১০ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে অ্যালবামটির। মেয়েদের এই গ্রুপটির জন্ম ছয় বছর আগে। এ বছরের শুরুর দিকে দুটো সিঙ্গেল মিউজিক ভিডিও উপহার দিয়েছিল দলটি- ‘বুগল বুগল’ ও ‘বেবি গুড নাইট’। ওএমজি

বাইনারি কোড
এ বছরের শুরুতে ‘ডেভিল’ অ্যালবামটি রিলিজ দিয়েই সাউথ কোরিয়ান চার্টের দ্বিতীয় স্থানে চলে গিয়েছিল অনিয়াস ব্যান্ড। এবার ১১ মে আসছে তাদের নতুন অ্যালবাম ‘বাইনারি কোড’। এতে থাকছে ‘ব্ল্যাক মিরর’, ‘কানেক্ট উইথ আস’, ‘পোলারিটি’ ও ‘হ্যাপি বার্থডে’। আনিয়াস

বিটিএস, দ্য বেস্ট

নতুন মোড়কে পুরনো গান নিয়ে আসছে বিটিএস। আসবে এ বছরের জুনে। তবে জাপানি টিভি সিরিজ ‘সিগনাল’-এর থিমসং হিসেবে তাদের যে গানটি ছিল, সেটাও থাকছে নতুন এ দুই সিডির কালেকশনে। বিটিএস

সূত্র: কনটাক্ট মিউজিক

/এমএম/
সম্পর্কিত
কোরিয়ার উদ্দেশে যাত্রা বিটিএস ফ্যান মাদ্রাসাছাত্রীর, ১২ ঘণ্টা পর উদ্ধার
মানব পাচার চক্রকোরিয়ার উদ্দেশে যাত্রা বিটিএস ফ্যান মাদ্রাসাছাত্রীর, ১২ ঘণ্টা পর উদ্ধার
টেইলর সুইফটকে টপকে শীর্ষে জাংকুক
টেইলর সুইফটকে টপকে শীর্ষে জাংকুক
বাকিংহাম প্যালেসে ‘ব্ল্যাকপিংক’
বাকিংহাম প্যালেসে ‘ব্ল্যাকপিংক’
জাংকুকের নতুন গান আসছে এ মাসেই
জাংকুকের নতুন গান আসছে এ মাসেই
বিনোদন বিভাগের সর্বশেষ
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই