মানব পাচার চক্র

কোরিয়ার উদ্দেশে যাত্রা বিটিএস ফ্যান মাদ্রাসাছাত্রীর, ১২ ঘণ্টা পর উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫

মানব পাচার চক্রের অনলাইনভিত্তিক ফেসবুক পেজ ‘বিটিএস ফ্যান ক্লাব’-এ আসক্ত হয়ে কোরিয়ার উদ্দেশে যাত্রা করা এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৮। রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

এর আগে, রবিবার সকাল ৬টার দিকে শরীয়তপুর সদর থেকে মেয়েটি অনলাইনে আসক্ত হয়ে বাড়ি থেকে বের হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, রবিবার সকালে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। দুপুরেও বাড়ি ফিরে না আসলে পরিবারের সন্দেহ হয়। পরে ওই শিক্ষার্থীর বিছানায় পড়ে থাকা একটি চিরকুটের মাধ্যমে তারা জানতে পারে সে কোরিয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছে। এরপর মেয়েটির পরিবার থেকে শরীয়তপুরের পালং থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিষয়টি র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পকে জানালে উদ্ধারে নামে সদস্যরা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মানব পাচারকারী চক্রের সদস্যরা।

তিনি আরও জানান, বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনলাইন পেজ ‘বিটিএস ফ্যান ক্লাব’-এ যুক্ত হয় ওই মাদ্রাসাছাত্রী। পরে প্রতারণার ফাঁদে পড়ে সে। পাচারের জন্য মেয়েটিকে কোরিয়া নেওয়াই উদ্দেশ্য ছিল চক্রটির। তাই মেয়েটির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বাড়ি থেকে নিয়ে আসে চক্রটি। র‌্যাবের তৎপরতায় ১১ বছর বয়সী ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই চক্রের মূলহোতাসহ বাকিদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
সর্বশেষ খবর
৩৭ বছর পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন