লকডাউনে প্রেমিকের বাসায় প্রেমিকা যখন বন্দি

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০২১, ১৬:০৭আপডেট : ০৪ মে ২০২১, ১৭:৪৩

করোনা মহামারির জন্য এখন পরিচিত শব্দ ‘লকডাউন’। যাপিত জীবনের বিধিনিষেধের নতুন এ সময়ে ঘটে গেছে অনেক কিছু। আছে বিরহ, আছে প্রেমও।

লকডাউনে তেমনই এক প্রেমিক-প্রেমিকার গল্পে তৈরি হয়েছে ঈদের নাটক। নাম ‘লকডাউনের প্রেম’।

মুনতাহা বৃত্তার রচনায় এটি নির্মাণ করেছেন রাইসুল তমাল। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির। আরও আছেন চাষী আলম, সিয়াম নাসিরসহ অনেকেই।

পরিচালক রাইসুল তমাল বলেন, ‘লকডাউনের সময় প্রেমিক-প্রেমিকারা কীভাবে সময় কাটাতো, কীভাবে দেখা করতো, এমন মজার ঘটনা নিয়ে নাটকটি তৈরি। এর ক্লাইমেক্স শুরু হবে প্রেমিকের বাসায় এসে প্রেমিকা যখন লকডাউনে আটকা পড়বে, তখন। মূলত ঈদকে সামনে রেখেই এটি নির্মিত। আশা করি সবার ভালো লাগবে।’

নাটকের গল্পে দেখা যাবে, জনি আর সারা দু’জন দুজনকে ভালোবাসে। জনির মতে সারা হলো তার লাকি-চার্ম। তাই তারা নিয়ম করে রোজ একবার দেখা করে। কিন্তু এই দেখা-দেখিতেই বাদ সাধলো লকডাউন। বাসা থেকে বের হওয়া বন্ধ। এর মাঝেই আসে জনির জন্মদিন। তাই তার সঙ্গে সারা দেখা করবেই। কিন্তু লকডাউনের এই সময়ে বাইরে দেখা করা ঠিক হবে না, তাই সে জনির বাসায় যাবে। মূলত এখান থেকেই নাটকের মূল গল্পটা শুরু।

জানা যায়, ‘লকডাউন প্রেম’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫ মিনিটে আরটিভিতে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
চার দিনে ২০ যানবাহনে আগুন, ১০ দিনে গ্রেফতার ১৯৫
চার দিনে ২০ যানবাহনে আগুন, ১০ দিনে গ্রেফতার ১৯৫
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক