নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করলো সাউন্ডটেক

বিনোদন রিপোর্ট
১৭ মে ২০২১, ১৭:৪৮আপডেট : ১৭ মে ২০২১, ২০:৩১

নেট দুনিয়ায় আলোচিত-সমালোচিত তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।

আজ (১৭ মে) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতান মাহমুদ বাবুল। তিনি জানান, ‘মতের মিল না হওয়ায়’ প্রতিষ্ঠানটি এটি করেছে।

তিনি বলেন, ‘শর্ত নিয়ে বনিবনা না হওয়ায় রোজার ঈদের দুই দিন আগে নোবেলের সঙ্গে আমাদের চুক্তি বাতিল হয়েছে। আমাদের সঙ্গে কথা ছিল অডিও গান করার। কিন্তু উনি বিগ বাজেটের ভিডিও করতে চান। এছাড়া আচরণগত সমস্যাও আছে।’

আচরণ প্রসঙ্গে এই সংগীত প্রযোজক আরও বলেন, ‘উনাকে (নোবেল) নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না। উনার ব্যবহার ভালো লাগেনি, তাই চুক্তি বাতিল করেছি।’

২০২০ সালের ডিসেম্বরে সাউন্ডটেকের সঙ্গে ২২টি অডিও গান প্রকাশের চুক্তি হয়েছিল নোবেলের। ইতোমধ্যে তার ‘অসহায়’ ও ‘অভিনয়’ শিরোনামে দুটি এসেছে। ‘মেহেরবান’সহ আরও দুটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।

এ গানটি ঈদের অষ্টম দিন অবমুক্ত হওয়ার কথা। তবে এটি নিয়ে বেঁধেছে বিপত্তি।

সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘২৮ রোজার দিন আমরা চুক্তিটি বাতিল করি। নোবেল দুটি গান জমা দেন। তখন তাকে আমি প্রাপ্য টাকা দিয়ে দিই। সেদিনের কথা মতো ঈদের অষ্টম দিন ‘মেহেরবান’ প্রকাশিত হওয়ার কথা। কিন্তু শুনেছি গানটির সুর ও সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূনের সঙ্গে নোবেল দুর্ব্যবহার করেছেন। তাই সুরকার প্রকাশের জন্য আমাকে স্বাক্ষর দেননি। স্বত্ব অনুযায়ী গানটির মালিক আহম্মেদ হুমায়ূন। জানি না, এটি আদৌ প্রকাশিত হবে কিনা।’

অন্যদিকে, সমালোচিত গায়ক-ইউটিউবার মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছে বেসরকারি সংবাদমাধ্যম সময় মিডিয়া লিমিটেড।

প্রতিষ্ঠানটির অনলাইন সাংবাদিক আল কাছিরকে অপহরণ ও জেলে নেওয়ার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে আজ (১৭ মে) জিডিটি করেন তারা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
উপন্যাসে এআইয়ের ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকারচুক
উপন্যাসে এআইয়ের ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকারচুক
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
অর্থ আত্মসাতের মামলায় গায়ক নোবেলের জামিন
অর্থ আত্মসাতের মামলায় গায়ক নোবেলের জামিন
বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ: গায়ক নোবেল কারাগারে 
বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ: গায়ক নোবেল কারাগারে 
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন