বাংলাদেশি গল্পের তামিল ছবি সর্বকালের সেরার তালিকায়

বিনোদন ডেস্ক
১৯ মে ২০২১, ১৪:৫৩আপডেট : ১৯ মে ২০২১, ১৭:৩৩

ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) সর্বকালের সেরা চলচ্চিত্রের তালিকার শীর্ষ তিনে ঢুকে পড়েছে ভারতীয় তামিল ইন্ডাস্ট্রির ‘‌সুরারাই পোট্রু’।

বিশ্বের সবচেয়ে বড় এ অনলাইন চলচ্চিত্রের তথ্যভাণ্ডারে প্রথম দুটি ছবি হিসেবে আছে ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ ও ‘দ্য গডফাদার’। তাদের রেটিং যথাক্রমে ৯.৩ ও ৯.২। গত এ দশক ধরে ছবি দুটি শীর্ষ অবস্থানে আছে। বহুল প্রশংসিত ‘‌সুরারাই পোট্রু’ ৯.১ পয়েন্টে আছে তৃতীয় স্থানে।

ভারতীয় সুপারস্টার সুরিয়া অভিনীত এ ছবিটি মু্ক্তি পায় ২০২০ সালে। এটির সঙ্গে রয়েছে বাংলাদেশের গভীর এক সম্পৃক্ততা।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা ক্যাপ্টেন ছিলেন জি আর গোপীনাথ। যুদ্ধে পারদর্শী এই কর্মকর্তা হঠাৎই অবসর নিয়ে নেন। প্রতিষ্ঠা করেন ভারতের অন্যতম এয়ারলাইন এয়ার ডেকান।

সেটি নিয়েই তৈরি ‘সুরারাই পোট্রু’। সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সুরিয়া।

জানা যায়, ছবিটি নির্মিত হয়েছে ২০১১ সালের সেরা বিক্রীত বই ‌‘সিম্পলি ফ্লাই: আ ডেকান ওডিসি’ থেকে। প্রযোজনা করেছে সুরিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান। এটি পরিচালনা করছে সুধা কোঙ্গারা।

তামিল ভাষা ছাড়াও মালায়লাম, কন্নড় ও তেলেগুতে ডাব করার কথা রয়েছে এটি। এতে সুরিয়াসহ আরও অভিনয় করেছেন অপর্ণা বালামুরালি ও মোহন বাবু।

ছবিটি গত বছরের ১২ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পায়। পাশাপাশি ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে গত অস্কারে অংশ নিয়েছিল।

সূত্র: মেন্সএক্সপি

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?