একসাথে থাকার জন্য কোটিবার মাথা ঠুকেছিলাম: মাহি

বিনোদন রিপোর্ট
০২ জুন ২০২১, ১৫:৩০আপডেট : ০২ জুন ২০২১, ১৬:০০

গত ২৩ মে সংসার জীবনের ইতি টানার ঘোষণা দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। জানিয়েছিলেন, স্বামী মাহমুদ পারভেজ অপু ও তিনি আর একসঙ্গে থাকছেন না।

তবে সংসার জীবনের ইতি টানলেও অপুর সঙ্গে থাকার প্রবল আকুতি ছিল তার ভেতর। মঙ্গলবার (১ জুন) রাতে এক স্ট্যাটাসে সে ইঙ্গিতই দিলেন এই অভিনেত্রী।

মাহি বলেন, ‘মুখে মুখে না হয় ১২ লক্ষবার ছেড়ে যাবো বলেছিলাম, কিন্তু যেই খোদাকে তুমি বিশ্বাস করো, তার কাছে সিজদায় শেষ দিন পর্যন্ত একসাথে থাকার জন্য কোটিবার মাথা ঠুকেছিলাম- সেটা বুঝতে কেন পারলে না?’

স্ট্যাটাসের সঙ্গে লাল রঙের শাড়ি পরা একটি ছবিও পোস্ট করেছেন মাহি। এটি দেখে যে কেউ বুঝতে পারবেন, পুরনো স্মৃতি আঁকড়ে ধরতে চাইছেন তিনি।

আলোচিত এ নায়িকা ও সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু বিয়ে করেন ২০১৬ সালে। দীর্ঘ পাঁচ বছর পর তাদের দাম্পত্য জীবনে ছন্দপতন ঘটে। যা প্রকাশ্যে আসে চলতি বছর ২৩ মে। এদিন মাহি এক ফেসবুক পোস্টে সংসার ভাঙার ইঙ্গিত দেন।

এদিকে, বিচ্ছেদের খবরে মাহি সংবাদমাধ্যমকে জানান, প্রায় বছর দুই আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু তার স্বামী অপু গত ২৬ মে বাংলা ট্রিবিউনকে বলেন, দুই বছর নয়, মাত্র দুই দিন আগে তাদের বিচ্ছেদ হয়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প