দীপনের ‘অন্তর্জাল’-এ সিয়াম, শুরু ২৪ জুন

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০২১, ১২:২২আপডেট : ১০ জুন ২০২১, ২০:৪৮

দীপংকর দীপনের নতুন ছবিতে কারা অভিনয় করছেন তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে সেটার অবসান হলো। একই পরিচালকের ‘অপারেশন সুন্দরবন’ শেষে নতুন প্রজেক্ট ‘অন্তর্জাল’-এ যুক্ত হলেন চিত্রনায়ক সিয়াম।

মঙ্গলবার (৮ জুন) রাতে তার নামই চূড়ান্ত হয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

আর সিয়াম বললেন, ‘মে থেকেই কথাবার্তা চলছিল। সপ্তাহখানেক আগে চূড়ান্ত প্রস্তাব পাই। এরপর চুক্তি স্বাক্ষর করলাম।’

সিয়াম আহমেদের চরিত্রের নাম লুমিন। যে কিনা রাজশাহীর এক তরুণ কম্পিউটার প্রোগ্রামার। চাকরির জন্য সিভি নিয়ে অন্যের কাছে না ঘুরে নিজেই একটি স্টার্ট-আপ বানিয়ে অন্যদের চাকরি দেওয়ায় পরিকল্পনা করে। তবে চরিত্রটি সরল নয়, একটু জটিল মনস্তত্ত্বের, জানান দীপন

৮ জুন সন্ধ্যায় এই চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে সিয়াম আহমেদের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন ‘অন্তর্জাল-এর প্রযোজক মোহাম্মদ আলী হায়দার ও সাদেকুল আরেফিন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু।

পরিচালক বলেন, ‘‘আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা- এই মূল ভাবনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। ২৪ জুন ঢাকার লোকেশনে ছবির শুটিং শুরু হবে।’’

‘অন্তর্জাল’ ছবিটির গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপও সাইফুল্লাহ রিয়াদের। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প