রান্নাটা নাকি জানতেই হবে: বিদ্যা বালান

বিনোদন ডেস্ক
১৩ জুন ২০২১, ১০:১৮ আপডেট : ১৩ জুন ২০২১, ১৫:৪৮

যত বড় নায়িকা কিংবা মারকুটে চরিত্রেই অভিনয়ই করুন না কেন, আট-দশজন ভারতীয় নারীর মতো ‘কথা’ শুনতে হয় বিদ্যা বালানকেও। এমনকি একসময় তো শারীরিক গঠনের জন্যেও শুনেছেন কটু কথা।

অবশ্য কানকথায় কান না দেওয়া বলিউডের ‘শেরনি’ সম্প্রতি টাইমস নাউ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, ‘রাতে খাবার টেবিলেও লিঙ্গবৈষম্যের শিকার হয়েছিলাম। ডিনার টেবিলে বসে একজন তো বেশ অবাক হয়ে আমাকে বলেছে, ও মা! তুমি রান্না জানো না?’

ওই কথার জবাবে বিদ্যাও হাসিমুখে বলেছিলেন, ‘না, আমি আর সিদ্ধার্থ (রয় কাপুর) কেউই রান্না জানি না।’

তারপর সেই লোকটা বিদ্যাকে ইনিয়ে বিনিয়ে বোঝাতে চেয়েছিলেন যে তার রান্নাটা জানা উচিত। বিদ্যা জানালেন, ‘আমার তখন ইচ্ছে হলো যে বলি, সিদ্ধার্থ আর আমার ক্ষেত্রে আলাদা হবে কেন?’

নারীর অধিকার ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সব সময় সোচ্চার ৪২ বছর বয়সী এ অভিনেত্রী এও বললেন, মা যখনই তাকে রান্না শেখার কথা বলতেন, তিনি উত্তর দিতেন, ‘আমি বরং একজন বাবুর্চি রাখবো। না হয় এমন কাউকে বিয়ে করবো যে রান্না জানে।’

বিদ্যা বালান বডি শেমিং তথা শরীরের গঠন নিয়ে সমালোচনার ব্যাপারেও সরব বিদ্যা। আগে ঢের কথা শুনতেন এ নিয়ে। জবাবে প্রায়ই তাকে বলতে হতো, ‘এটা আমার শরীর। আর আমি এমনটাই ভালোবাসি।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘জেলার ২’-এর শুটিংয়ে কী ঘটেছিল, রজনীকান্তকে কেন ভয় পেলেন বিদ্যা
‘জেলার ২’-এর শুটিংয়ে কী ঘটেছিল, রজনীকান্তকে কেন ভয় পেলেন বিদ্যা
বিদ্যার পর এবার কে, আসছে ‘ডার্টি পিকচার ২’
বিদ্যার পর এবার কে, আসছে ‘ডার্টি পিকচার ২’
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
বিদ্যা বালানের রহস্যময় বার্তা, পরে যা জানা গেলো
বিদ্যা বালানের রহস্যময় বার্তা, পরে যা জানা গেলো
বিনোদন বিভাগের সর্বশেষ
দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গাইলেন কাজী শুভ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গাইলেন কাজী শুভ
মিস ইউনিভার্সে কোন দুই বিভাগে সেরা হলেন মাহি
মিস ইউনিভার্সে কোন দুই বিভাগে সেরা হলেন মাহি
রণবীর সিংয়ের শুটিংয়ে কড়া নিরাপত্তা, ‘প্রলয়’ সিনেমার সেটে কী ঘটেছে
রণবীর সিংয়ের শুটিংয়ে কড়া নিরাপত্তা, ‘প্রলয়’ সিনেমার সেটে কী ঘটেছে