গোয়েন্দা হলেন বিদ্যা বালান!

বিনোদন ডেস্ক
২১ জুন ২০২৩, ১৪:৪৬আপডেট : ২১ জুন ২০২৩, ১৭:০৮

বলিউডের গুণী অভিনেত্রীদের একজন বিদ্যা বালান। কথিত গ্ল্যামার নয়, অভিনয় গুণেই নিজেকে টিকিয়ে রেখেছেন তিনি। তাই বেছে বেছে, সময় নিয়ে কাজ করেন এ অভিনেত্রী। এজন্য সাম্প্রতিক সময়ে তার সিনেমার সংখ্যাও কম। যেমন গেলো বছর কেবল একটি ছবি করেছিলেন তিনি।

লম্বা সময় পর নতুন ছবি নিয়ে আসছেন বিদ্যা বালান। এবার সামনে আসছেন গোয়েন্দা হয়ে। ছবির নাম ‘নিয়ত’। বুধবার (২১ জুন) প্রকাশ হয়েছে এর টিজার ও পোস্টার। যেখানে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। টিজারেও কেবল এক মুহূর্তের জন্য দেখা দিয়েছেন অভিনেত্রী।

আঁচ করা যায়, মার্ডার-মিস্ট্রি ঘরানার ছবি ‘নিয়ত’। ছবিটি নিয়ে বিদ্যা বালানের সংক্ষিপ্ত মন্তব্য, ‘রহস্য ও উদ্দেশ্যের দুনিয়া উন্মোচিত হবে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন।’

বিদ্যা বালান এই ছবি নির্মাণ করেছেন অনু মেনন। যিনি এর আগে ‘শকুন্তলা দেবী’ নির্মাণ করে প্রশংসিত হয়েছে। সেখানেও অভিনয় করেছিলেন বিদ্যা বালান। ফলে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করলেন তারা। ছবিটিতে আরও আছেন রাম কাপুর, রাহুল বোস, নীরাজ কবি, অমৃতা পুরি, সাহানা গোস্বামী প্রমুখ। আগামী ৭ জুলাই এটি মুক্তি পাবে।

এক দশক আগের ‘কাহানি’ হোক কিংবা গেলো বছরের ‘জলসা’; হত্যা ও রহস্যকেন্দ্রিক ছবিতে বিদ্যা বালান বরাবরই সফল। তাই নতুন ছবিটি নিয়েও তার ভক্তরা উচ্ছ্বসিত।

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
বিদ্যা বালানের রহস্যময় বার্তা, পরে যা জানা গেলো
বিদ্যা বালানের রহস্যময় বার্তা, পরে যা জানা গেলো
এক প্যাকেট বিস্কুটের জন্য ভিক্ষা করেছেন বিদ্যা বালান!
এক প্যাকেট বিস্কুটের জন্য ভিক্ষা করেছেন বিদ্যা বালান!
শুরুতে কত ছিল বিদ্যার পারিশ্রমিক?
শুরুতে কত ছিল বিদ্যার পারিশ্রমিক?
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা