শুরুতে কত ছিল বিদ্যার পারিশ্রমিক?

বিনোদন ডেস্ক
১৮ জুন ২০২১, ১০:২৩আপডেট : ১৮ জুন ২০২১, ১৬:৫৪

বলিউড অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে নয় শুধু, এখন অন্য অনেকের অনুপ্রেরণার উৎসেও আছেন বিদ্যা বালান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যার প্রশংসা করেছেন তাপসি পান্নু। তার মতে, বলিউডে নারী শিল্পীদের অবস্থানটাই বদলে দিয়েছেন বিদ্যা, প্রিয়াঙ্কা ও টাবুর মতো শিল্পীরা। তবে যথারীতি অনেকের মতো শুরুতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল বিদ্যাকেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জানা গেলো, সিনেমা দিয়ে শুরু হয়নি বিদ্যার ক্যারিয়ার। শুরুতে কাজ করতেন প্রচারের।

বিদ্যা জানান, একটি রাজ্যের পর্যটন বিভাগের প্রচারের কাজে অংশ নিয়েছিলেন তিনি। সেই কাজের জন্য পেয়েছিলেন ৫০০ রুপি। কী কাজ করতে হয়েছিল তাকে? অভিনেত্রী বললেন, ‘আমাদের কয়েকজনকে গাছের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিতে হয়েছিল। আমি, আমার বোন, কাজিন ও বন্ধুরাই ছিলাম। সবাইকে ৫০০ রুপি করে দেওয়া হয়েছিল।’ বিদ্যা বালান

বিদ্যা আরও জানান, এ ধরনের টুকটাক কাজের পাশাপাশি একটি টিভি শোয়ের অডিশনের জন্য গিয়েছিলেন। নাম ছিল 'লা বেলা'। যদিও শোটি পরে আর সম্প্রচার হয়নি।

বিদ্যাকে এবার দেখা যাবে অমিত মাসুরকরের ‘শেরনি’তে। যেখানে তিনি বন অধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন। আমাজন প্রাইম-এ ‘শেরনি’ মুক্তি পাবে ১৮ জুন।

সূত্র: জি নিউজ

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
বিদ্যা বালানের রহস্যময় বার্তা, পরে যা জানা গেলো
বিদ্যা বালানের রহস্যময় বার্তা, পরে যা জানা গেলো
এক প্যাকেট বিস্কুটের জন্য ভিক্ষা করেছেন বিদ্যা বালান!
এক প্যাকেট বিস্কুটের জন্য ভিক্ষা করেছেন বিদ্যা বালান!
গোয়েন্দা হলেন বিদ্যা বালান!
গোয়েন্দা হলেন বিদ্যা বালান!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা