নোবেলকে মহানায়ক বললেন আমান রেজা

বিনোদন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৯:৩৮আপডেট : ১৫ জুন ২০২১, ২১:২২

ক্যারিয়ারের ৫২তম বিজ্ঞাপনের কাজ শেষ করলেন মডেল-অভিনেতা আমান রেজা। এর মাধ্যমে তিনি দেখা পেলেন মডেল আইকন নোবেলকে। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত আমান।

তার ভাষ্যে, ‘অনেক পথ পেরিয়ে আমি আমার মহানায়কের দেখা পেয়েছি। একই বিজ্ঞাপনে মডেল হয়েছি। পুরো একটা দিন আমরা একসঙ্গে ছিলাম। এটা আমার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক।’

আমান জানান, এটি একটি হেয়ার কালারের বিজ্ঞাপন। নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। শুটিং হলো গত সপ্তাহে। আর টিভি সম্প্রচারেও আসবে দ্রুত সময়ের মধ্যে।

নোবেলের সঙ্গে শুটিং অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আমান রেজা বলেন, ‘‘নোবেল ভাই অনেক বন্ধুসুলভ মানুষ, উদ্যমী। শুটিংয়ে এসে আমাকে বললেন, ‘আমান তুমি খুব ভালো করছো। আরও ভালো করবা।’ উনার এই কথাটি আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিলো।’’

নোবেলের সঙ্গে কাজ করে উচ্ছ্বাস প্রকাশ করছেন বটে, এর আগে তিনি কাজ করেছেন নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, টলিউডের সব্যসাচী চক্রবর্তী, বলিউডের অনুপম খেরের মতো অভিনেতার সঙ্গে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
উপন্যাসে এআইয়ের ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকারচুক
উপন্যাসে এআইয়ের ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকারচুক
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
অর্থ আত্মসাতের মামলায় গায়ক নোবেলের জামিন
অর্থ আত্মসাতের মামলায় গায়ক নোবেলের জামিন
বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ: গায়ক নোবেল কারাগারে 
বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ: গায়ক নোবেল কারাগারে 
বিনোদন বিভাগের সর্বশেষ
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর