ভ্যাকসিন নিয়েছেন? জবাবে যা বললেন লারা দত্ত

বিনোদন ডেস্ক
২০ জুন ২০২১, ২১:০০আপডেট : ২০ জুন ২০২১, ২১:০০

২৭ জুলাই অক্ষয় কুমারের সঙ্গে ‘বেল বটম’-এ দেখা যাবে লারা দত্তকে। লকডাউনের পর ভারতের বাইরে শুটিং হওয়া প্রথম ছবি এটি। এখন তাই লারার ব্যস্ত সময় কাটছে প্রচারে।

ফাঁকতালে যতটা সম্ভব উত্তর দিয়ে যাচ্ছেন ভক্তদের যাবতীয় প্রশ্নের। এর মধ্যে ইন্সস্টাগ্রামে একজন জানতে চাইলেন, ‘টিকা নিয়েছেন তো?’ উত্তরে লারা লিখলেন, ‘হ্যাঁ! ছবি তুলে পোস্ট করিনি মানে এই নয় যে আমি টিকা নেইনি।’

২০০০ সালে মিস ইউনিভার্সের মুকুট উঠেছিল লারার মাথায়। ২০০৩ সালে ‘আন্দাজ’ ছবিতে ক্যারিয়ার শুরু বলিউডে। এরপর ‘ভাগম ভাগ’, ‘কাল’, ‘পার্টনার’, ‘চলো দিল্লি’, ‘ডন’, ‘ওয়েলকাম টু দ্য নিউইয়র্ক’-এর মতো হিট সিনেমায় অভিনয় করেছেন।

সাবেক টেনিস প্লেয়ার মহেশ ভুপাতিকে বিয়ে করেছেন ২০১১ সালে। সায়রা নামের এক কন্যার জননীও এখন। সর্বশেষ গতবছর ‘হান্ড্রেড’ নামের একটি ওয়েব সিরিজে মারকুটে এক পুলিশ চরিত্রে দেখা গিয়েছিল লারাকে।

সূত্র: এনডিটিভি

/এফএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প