অপূর্বর গল্পের নায়িকা সাবিলা নূর

বিনোদন রিপোর্ট
২৫ জুন ২০২১, ১৬:৩৩আপডেট : ২৬ জুন ২০২১, ০১:১৮

সাম্প্রতিক সময়ে নাটকের অন্যতম সফল নির্মাতা রুবেল হাসান। অপূর্ব-মেহজাবীনকে নিয়ে তার ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ জনপ্রিয়তার বিচারে এখন ইতিহাস। কারণ, গত এক বছরে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় নাটকের মধ্যে এটি অন্যতম।

একটি দৃশ্যে অপূর্ব-সাবিলা, ডানে নির্মাতা রুবেল হাসান এবার রুবেল হাসান-অপূর্ব মিলে যুক্ত হলেন আরেকটি বিশেষ গল্পের নাটকে। নাম ‘আগডুম বাগডুম’। যেখানে নায়িকা হিসেবে আছেন সাবিলা নূর। আর এই গল্পটি লিখেছেন নায়ক অপূর্ব নিজেই। চিত্রনাট্য তৈরি করেছেন রাজীব আহমেদ।

সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত এই নাটকটির উল্লেখযোগ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু ও সাবেরী আলম।

গল্পে দেখা যাবে, ছোট ভাই ও মাকে নিয়ে অপূর্বর ছোট সংসার। ছোট ভাই একটি দোকানে চাকরি করলেও বড় ভাই বেকার। ছোট ভাই একই দোকানে অপূর্বর জন্য চাকরি ঠিক করে। প্রথম দিনেই ক্রেতা সাবিলা নূরের সঙ্গে অপূর্বর বাধে ঝগড়া! সাবিলার অভিযোগে দুই ভাইয়ের চাকরি চলে যায় একসঙ্গে। নাটকের গল্পে মোড় নেয় অন্য নাটকীয়তা।

নির্মাতা রুবেল হাসান নাটকটি প্রসঙ্গে বলেন, ‘গল্পটি অপূর্ব ভাইয়ার। একেবারে ইউনিক একটা বিষয় রয়েছে এতে। কাজটা মাত্রই শেষ করলাম। আমার ধারণা আসছে ঈদের অন্যতম কাজ হবে এটি।’

ঈদ উৎসবে নাটকটি প্রকাশ হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে, জানালেন প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প