পান্তা ভাতে ঘি...

বিনোদন রিপোার্ট
০২ জুলাই ২০২১, ১৪:৩৮আপডেট : ০২ জুলাই ২০২১, ১৯:২৩

জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূরকে জুটি করে এবারের ঈদে বেশক’টি নাটক নির্মাণ হয়েছে। এরমধ্যে সবচেয়ে মজার কাজ হতে যাচ্ছে ‘পান্তা ভাতে ঘি’। এমনটাই দাবি সংশ্লিষ্টদের। 

নাটকটির নামের মধ্যেই রয়েছে মজার ইঙ্গিত, যদিও এর বেশি কিছু আগাম বলতে নারাজ এর নাট্যকার রাজীব আহমেদ ও নির্মাতা বি ইউ শুভ। এটি সম্প্রতি নির্মাণ হয়েছে সিএমভি’র ব্যানারে।

রাজীব আহমেদ বলেন, ‘যেহেতু ঈদ উৎসবের প্রজেক্ট, তাই শুধু বিনোদনের উদ্দেশ্যে নাটকটি লেখা। তবে হাসতে হাসতে দর্শকদের জন্য ছোট্ট একটা মেসেজও ছেড়ে গেছি আমরা। আমার ধারণা, এটি ঈদের অন্যতম সফল নাটকে পরিণত হবে।’

নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে আরও এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে অন্যতম ‘পান্তা ভাতে ঘি’। সবক’টি কাজ ঈদের সাত দিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প