আফজাল হোসেন-মৌ একসঙ্গে, বিজ্ঞাপন নয়...

সুধাময় সরকার
১০ জুলাই ২০২১, ০২:২০আপডেট : ১০ জুলাই ২০২১, ১৫:০৪

নন্দিত বিজ্ঞাপন নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন, মডেলদের মডেল সাদিয়া ইসলাম মৌ এবং বরেণ্য নির্মাতা ও সংগঠক সৈয়দ সালাহউদ্দীন জাকী- তারা কেউ কখনোই টিভি ফিকশনে খুব বেশি ব্যস্ত হননি। অথচ তাদের প্রত্যেকের জীবনের সিংহভাগ কেটেছে টিভিকে ঘিরে। এরমধ্যে যেটুকু কাজ করেছেন, একেবারে নিজের মতো করে- বেছে ও মেপে।

শুটিংয়ে মৌ ও আফজাল হোসেন সেই ধারাবাহিকতায় এবার এক হলেন তিনজনই। বিজ্ঞাপন নয়, নির্মাণ করলেন বিশেষ টেলিছবি। ক্যামেরার পেছনে ছিলেন সালাহউদ্দীন জাকী, জুটি হিসেবে মুখোমুখি দাঁড় করালেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌকে। জানা গেছে, দু’জনার এটাই প্রথম টেলিছবি। 

ছবিটির নাম ‘মনের আড়ালে মন’। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গাজী নূর, শরীফ সিরাজ, মিলি বাশার, নাজিবা বাশার, মাসুম বাশার, তুষার খান প্রমুখ।  

একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী বলেন, ‘ঠিক এক বছর আগে আফজালকে নিয়ে একটি টেলিছবি বানিয়েছিলাম। আবারও তাকে নিয়েই আরেকটি কাজ করলাম। তার চরিত্রটি এবার একেবারেই ভিন্ন মাত্রার। থাকছে সাদিয়া মৌ-এর অসাধারণ অভিনয়। তার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ।’

টেলিছবিটির গল্প প্রসঙ্গে জাকী ভাষ্যে সারসংক্ষেপ এমন, ‘মোহ আর ভালোবাসা এক নয়। মোহ পরাজিত হয়, প্রেমের জয় হয়। সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে প্রেমের বহুমাত্রিক উপস্থাপনা রয়েছে এই গল্পে। কাছের মানুষ, অথচ কেউ কেউ অনেক দূরের। এখানে তথাকথিত ভিলেন বা কালো চরিত্র নেই। আছে ভিন্ন মানসিকতার কিছু উচ্চাভিলাষী চরিত্র। মনের আড়ালে মন, মন টানবে সবার।’

জানা গেছে সদ্য শুটিং শেষ হওয়া ‘মনের আড়ালে মন’ টেলিছবিটি প্রচার হবে চ্যানেল আইয়ে ঈদের বিশেষ আয়োজনে।

গত বছর ঠিক এই মাসেই সৈয়দ সালাহউদ্দীন জাকী আফজাল হোসেনকে নিয়ে নির্মাণ করেন টেলিছবি ‘অগ্নিফসল’। অন্যদিকে গত তিন দশকে আফজাল হোসেনের নির্মাণে অসংখ্য বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন সাদিয়া ইসলাম মৌ।  

/এমএম/
সম্পর্কিত
ঈদে ‌‘ছোটকাকু’ সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ
ঈদে ‌‘ছোটকাকু’ সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ
‘এই শহরে এসেছিলাম বহু দূরের গ্রাম থেকে’
‘এই শহরে এসেছিলাম বহু দূরের গ্রাম থেকে’
প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ
প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ
প্রথমবার ওয়েব ফিল্মে…
প্রথমবার ওয়েব ফিল্মে…
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ