প্রথমবার ওয়েব ফিল্মে…

বিনোদন রিপোর্ট
২১ জুলাই ২০২৫, ১৩:৩৯আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৭:৩১

সাদিয়া ইসলাম মৌ, ১৯৮৯ সালে প্রথম মডেলিংয়ে পা রাখেন। সেই থেকে এখন পর্যন্ত দেশের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল হিসেবে তিনি রাজত্ব করে যাচ্ছেন বলা যায়। এখন কাজ করেন বেশ বেছে বেছে। তবে অভিনয়ের ক্ষুধা বেড়েছে। আগের চেয়ে এখন নিয়মিত অভিনয়ে।

নাটক, টেলিছবিতে প্রায়ই দেখা যায় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে। তবে এবার তিনি কাজ করেছেন ওয়েব ফিল্মে।

কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত ‘মাসুদ রানা’ সিরিজ অবলম্বনে নির্মিত এই সিনেমার নাম ‘গহীন অতল’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ। এটি নির্মাণ করেছেন আকা রেজা গালিব।

কাজী আনোয়ার হোসেন রচিত ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হলেও সময়োপযোগী করে তৈরি করা হয়েছে এটি। চিত্রনাট্য তৈরির কাজ করেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর।

জানা গেছে, আধুনিক সমাজ বাস্তবতায় একজন মায়ের মানসিক টানাপোড়েন, অপরাধবোধ আর সন্তানকে রক্ষার জন্য নিজের নৈতিক দ্বন্দ্ব-সবকিছু মিলিয়ে এক জটিল চরিত্রে অভিনয় করেছেন মৌ।

এ বিষয়ে মৌ বলেন, ‘সবার সহযোগিতায় কাজটি বেশ উপভোগ করেছি। একটা ভালো টিমওয়ার্ক ছিল, যেটা স্ক্রিনে বোঝা যাবে বলে মনে করি। গালিব অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। চিত্রনাট্যের গভীরতা, শুটিং লোকেশন, ক্যামেরার কাজ, সব মিলিয়ে কাজটা খুব প্রফেশনালি হয়েছে।’

নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘ওয়েব সিনেমাটির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে। আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকদের সামনে উপস্থাপন করতে।’

এছাড়া নির্মাতা জানিয়েছেন, দৃশ্যধারণ শেষ, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। শিগগিরই মুক্তি পাবে।  

উল্লেখ্য, এখানে মৌ ছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।

/সিবি/
সম্পর্কিত
প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ
প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
হীরক জয়ন্তীতে দ্বৈত চরিত্রে মৌ
হীরক জয়ন্তীতে দ্বৈত চরিত্রে মৌ
৩৪ বছর ধরে মডেলিংয়ে মৌ, প্রস্তুত সিনেমার জন্যেও! 
৩৪ বছর ধরে মডেলিংয়ে মৌ, প্রস্তুত সিনেমার জন্যেও! 
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর