নিশিতার কণ্ঠে বঙ্গবন্ধুকে হারানোর শোক

বিনোদন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ১৭:২৪আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২১:১৯

আমি দেখেছি সিঁড়ি বেয়ে/ কেমন করে পিতার বুকের রক্ত ঝরে/ আমি দেখেছি  দু’চোখ বেয়ে/ কেমন করে ভোরের শিশির ঝরে- বঙ্গবন্ধুকে নিয়ে এমন অসাধারণ কথাগুলো কণ্ঠে তুলেছেন নিশিতা বড়ুয়া। 

‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের এ গানটিতে ৫ জুলাই (বৃহস্পতিবার) মগবাজারের ডি স্টেশন স্টুডিওতে কণ্ঠ দিয়েছেন এই তরুণ শিল্পী। সুজন হাজংয়ের কাব্যিক কথায় গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। 

গানটি প্রসঙ্গে গীতিকবি সুজন বলেন, ‘পিতার রক্তমাখা সিঁড়ি বেয়েই যেন বাংলাদেশ। আমাদের নদী, ভোরের শিশির, ঝরনা যেন পিতার বুকের রক্তে রঞ্জিত। আমি মনে করি এই গানটিতে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে তাদের চেতনার বাতিঘরে খুঁজে পাবে। কারণ, আমি এই গানটির মাধ্যমে বঙ্গবন্ধুকে আমাদের বাংলা ও বাঙালির চেতনা, প্রকৃতি ও অস্তিত্বের সাথে এক করেছি।’ 

রেকর্ডিংয়ে সুজন, নিশিতা ও সুমন নিশিতা বলেন, ‘গানের কথা কাব্যিক ও শ্রুতিমধুর। সুর-সংগীত হৃদয়স্পর্শী। বঙ্গবন্ধুকে নিয়ে এই গানটি গাইতে পেরে আমি গর্বিত। আশা করি গণমানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’ 

গানটি জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে অন্তর্জালে উন্মুক্ত হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
স্বাধীনতা দিবসে শত শিশুর সঙ্গে পার্থ-নিশিতা
স্বাধীনতা দিবসে শত শিশুর সঙ্গে পার্থ-নিশিতা
নাচে-গানে বিনোদিত করবেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১নাচে-গানে বিনোদিত করবেন যারা
বুদ্ধপূর্ণিমায় নিশিতার ধর্মীয় সংগীত
বুদ্ধপূর্ণিমায় নিশিতার ধর্মীয় সংগীত
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর