শিল্পী হিসেবে পরীমণির সদস্যপদ স্থগিত

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ১৭:১১আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৭:৫০

সংবাদ সম্মেলনে সমিতির নেতারা
শিল্পীর খাতা থেকে আপাতত নাম কাটা পড়লো গেল ক’বছরের শীর্ষ নায়িকা পরীমণির। তার সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

৭ আগস্ট বেলা পৌনে পাঁচটায় বিএফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানায়। 

এসময় সংগঠনটির সভাপতি মিশা সওদাগর লিখিত বিবৃতি পড়ে শোনান। এসময় তার পাশে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, ডিপজল, অঞ্জনা, রুবেলসহ অনেকে। এতে পরীমণির পাশাপাশি সিনিয়র নায়িকা একার কথাও উল্লেখ করা হয়।

মিশা বলেন, ‘দুই-একজন শিল্পীর নেতিবাচক খবর দিয়ে সকল শিল্পীদের কাজকে মূল্যায়ন করা ঠিক হবে না। ব্যক্তিগত কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। আমাদের সংবিধানে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ করা আছে, সমিতির কোনও সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনও কাজে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। সেহেতু আজকের (৭ আগস্ট) সর্ব সম্মতিক্রমে তাদের (পরী ও একা) সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো।’

পরী ও একা উল্লেখ্য, গত ৪ আগস্ট সন্ধ্যায় বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এর আগে আরেক মামলায় গ্রেফতার হয়েছেন একসময়ের নায়িকা একা।

/এম/এমএম/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
ফিরছেন পরীমণি
ফিরছেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প