পরীর সদস্যপদ স্থগিত হলেও যে কাজে বাধা নেই...

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ১৭:৪৯আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১২:২৫

চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এর ফলে নির্দোষ প্রমাণিত হওয়ার আগে পরীমণির নাম আপাতত সমিতির খাতায় থাকছে না। 

তবে এতে করে তার অভিনয় বা শুটিংয়ে কোনও বাধা নেই বলেও জানিয়েছেন সভাপতি মিশা সওদাগর। 

সংবাদ সম্মেলনের মাধ্যম আজ (৭ আগস্ট) বিকালে এই অভিনেতা জানান, সদস্যপদ থেকে স্থগিতাদেশ না ওঠা পর্যন্ত পরীমণি সংগঠনের কোনও কার্যক্রমে আমন্ত্রণ বা অংশ নিতে পারবেন না। তবে তিনি তার অসমাপ্ত সব শুটিং-ডাবিং শেষ করতে পারবেন। গঠনতন্ত্র ও কার্যকরী কমিটির সিদ্ধান্তের জন্যই শুধু স্থগিতের এই ঘোষণা।

সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিবৃতি পাঠ শেষে মিশা সওদাগর বলেন, ‘এখন তো চলচ্চিত্রের কাজ এমনিতেই কম। পরী চাইলে তিনি তার অপমাপ্ত কাজ শেষ করতে পারবেন। অভিনয় চালিয়ে যেতে পারবেন। পরীর বিরুদ্ধে মামলাসহ বেশ কিছু অভিযোগ আসায় তার সদস্যপদ আপাতত স্থগিত হলো। কিন্তু তিনি নির্দোষ প্রমাণিত হলে আবার সদস্যপদ ফিরে পাবেন।’

বাসা থেকে আটকের সময় শনিবার বেলা পৌনে পাঁচটায় বিএফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতি পরী ও একার বিষয়ে কথা বলে। এতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, ডিপজল, অঞ্জনা, রুবেলসহ সমিতির অন্য সদস্যরা।

/এম/এমএম/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
ফিরছেন পরীমণি
ফিরছেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প