বিপাকে মাহি!

বিনোদন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১৬:৩১আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৯:০৫

ফেসবুক নিয়ে বিপাকে পড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার ভেরিফায়েড পেজটির নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, এটি হ্যাকড হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও স্ট্যাটাস বা পেজে কোনও পরিবর্তন কেউ করেনি। 
 
মাহিয়া মাহি বলেন, ‘গতরাত (২৭ আগস্ট) থেকেই আমার ভেরিফায়েড পেজটিতে আর ঢুকতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘পেজ থেকে বাজে কোনও কিছু ছড়ালে কেউ যেন বিভ্রান্ত না হন। আমি চেষ্টা করছি, এটা দ্রুত উদ্ধারের। তা যদি না করতে পারি তাহলে থানায় জিডি করবো।’ 

ফেসবুক পেজে মাহিকে নিয়মিতই পাওয়া যায়। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। নিজেই ভ্লগ তৈরি করেন। যা ইতোমধ্যে প্রশংসিতও।

মাহি

এদিকে, ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়িকা সম্প্রতি অংশ নিয়েছেন ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে। বিগ বাজেটের ১৫০ পর্বের এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন শাহীন সুমন। জানা যায়, আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়েই ‘মাফিয়া’।

/এম/
সম্পর্কিত
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
‘জুলাই’ অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন-মাহির বিরুদ্ধে জিডি
‘জুলাই’ অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন-মাহির বিরুদ্ধে জিডি
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিনোদন বিভাগের সর্বশেষ
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়