সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!

সুধাময় সরকার
১৮ অক্টোবর ২০২৫, ১৭:০৮আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৩:৪১

ঢালিউডে মাহিয়া মাহির অধ্যায় শেষ হয়েছে প্রায় বছর তিনেক। রাজনীতিকের সঙ্গে সংসার, মাতৃত্ব, রেস্তোরাঁ পরিচালনা শেষে সংসদ সদস্য নির্বাচনে মাঠে-ময়দানে ছুটে বেড়ানো। বিএফডিসি তো পরের কথা মাহি যেন সংসার ও রাজনীতিকে সঙ্গী করে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন রাজধানী থেকেই!

এরমধ্যে নির্বাচনে বিপুল ভোটে পরাজয়, সংসারে বিচ্ছেদ এবং সর্বশেষ মাস কয়েক হলো নীরবে পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে। গিয়েই দেশটিতে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় ব্যস্ত হলেন। মাহিয়া মাহি

আপাতত ‘অগ্নি’ কন্যার জীবনের গল্প এটুকুই। কিন্তু সম্প্রতি পর পর দুটি ঘটনায় বিস্ময় জাগিয়েছেন মাহি। 

আচানক বিশাল পরিকল্পনার একটি সিনেমার ঘোষণা এসেছে। ‘অন্তর্যামী’ নামের এই সিনেমার নায়কও মাহি, নায়িকাও তিনি! শুটিং হবে তিন দেশে! বানাবে তারই ফেলে যাওয়া ব্যানার জাজ মাল্টিমিডিয়া। প্রযোজক প্রাক্তন প্রেমিক আব্দুল আজিজ! মাহিয়া মাহি।

ঘোষণাটির পর বেশিরভাগ মানুষই বিশ্বাস করেছেন, এই ছবি ঘোষণার জন্যই ঘোষণা। এটি মুক্তি তো পরের কথা, শুটিংই হবে না। কারণ, মাহির বর্তমান বাস্তবতায় ঢাকায় এসে শুটিং সম্ভব নয়। আবার জাজের বর্তমান বাস্তবতায় আমেরিকায় শুটিং করারও সুযোগ কম।

তবে কি হঠাৎ এই সিনেমার ঘোষণার পেছনে অন্য কোনও কারণ রয়েছে! সেটির উত্তর পেতে না পেতে নতুন প্রশ্নের জন্ম দিলেন খোদ মাহি। মাহিয়া মাহি

গাজীপুর অঞ্চলের আওয়ামী রাজনৈতিক নেতা স্বামী রাকিব সরকারের সঙ্গে মাহির বিবাহবিচ্ছেদ হয়েছে, বছর দেড়েক আগে। এমনটা তখন নিজেই জানিয়েছিলেন মাহি। সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে তাকে আর এক মুহূর্তের জন্যেও প্রকাশ্যে দেখা যায়নি। না ফেসবুকে না বাস্তবে।

কিছুদিন আগে হঠাৎ করেই নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেন মাহি! ভালোবাসার ইমোজি দিয়ে সেই ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মাশাআল্লাহ’। আজই (১৮ অক্টোবর) নিজের ফেসবুক বায়োতে যুক্ত করলেন, তিনি বিয়ে করেছেন রাকিব সরকারকে! 

সবাই মাহির এমন কর্মকাণ্ডে হতচকিত হলেন! এবং দেড় বছর পর এসে মাহি বলছেন, তাদের নাকি ডিভোর্স হয়নি! বিচ্ছেদের দেড় বছর পর মাহির প্রোফাইলে বিয়ের আপডেট তাহলে দেড় বছর আগে প্রকাশ্যে বিচ্ছেদের ঘোষণা কেন দিয়েছিলেন, এমন প্রশ্নে গণমাধ্যমকে মাহিয়া মাহি বলেন, ‘আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

সম্প্রতি স্বামী-সন্তানের সঙ্গে শেয়ার করা ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল-বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।’’ আব্দুল আজিজ ও মাহিয়া মাহি লক্ষ্য করবেন, মাহিয়া মাহির শেষ মন্তব্যের শব্দগুলো; উইকিপিডিয়া, ডিভোর্স, পাসপোর্ট, ম্যারিড, স্বামীর নাম রাকিব সরকার ইত্যাদি।

সূত্র বলছে, চিত্রনায়িকা হিসেবে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে হলে তার নায়িকা জীবন চলমান ও সমৃদ্ধ হতে হবে। একইসঙ্গে স্বামী-সন্তানের যে তথ্য রয়েছে তার পাসপোর্টে বা বায়োগ্রাফিতে, সেটির সঙ্গে উইকিপিডিয়াসহ কাগজে-কলমে-খবরের মিল থাকতে হবে। মূলত এসব কারণেই মাহিয়া মাহি এখন মরিয়া হয়ে উঠেছেন সিনেমার ঘোষণা, খবর প্রকাশ এবং পারিবারিক সম্পর্ক পুনস্থাপনের বিষয়ে। অপু ও মাহি বলা দরকার, প্রযোজক আব্দুল আজিজের প্রেমিকা হিসেবে প্রচলিত থাকলেও ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। অপুর সঙ্গে মাহির সেই সংসার টিকেছিল পাঁচ বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন নায়িকা। দেড় বছর আগে ঘোষণা দেন রাকিবের সঙ্গেও তার বিচ্ছেদ হয়েছে। রাকিব ও মাহি

/এমএম/
সম্পর্কিত
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
প্রযোজক আজিজের কাছে ‘সম্মান’ প্রত্যাশা মাহির
প্রযোজক আজিজের কাছে ‘সম্মান’ প্রত্যাশা মাহির
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান