নায়কহীন নায়িকা!

বিনোদন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৫, ১৮:০৭আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৮:০৯

ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে ধারাবাহিক ব্যর্থতার দায় নিয়ে গত জুনে অনেকটা চুপিসারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরমধ্যে সেখানে থিতু হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

অথচ তাকে নিয়ে সিনেমা ঘোষণা দিয়ে রীতিমতো চমকে দিয়েছে জাজ মাল্টিমিডিয়া, তথা মাহির সাবেক প্রেমিক আব্দুল আজিজ।

১৫ অক্টোবর জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে মাহিকে নিয়ে তারা নির্মাণ করতে যাচ্ছে ‘অন্তর্যামী’ নামের সিনেমা। পরিচালনা করবেন সৈকত নাসির। এতে কোনও নায়ক থাকছে না। মূল গল্পটি মাহি ও একজন শিশুশিল্পীকে ঘিরে। মাহিয়া মাহি প্রযোজক আব্দুল আজিজ বলেন, “অগ্নি ২’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’-এর গল্প। পুরো সিনেমাটিই মাহি ও ৯ বছর বয়সী একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে। আগামী বছরের শুরুতে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু করবো এবং সে বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেবো।”

সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

বলা দরকার, মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের মায়ের চরিত্রে। সিনেমার পোস্টার

/এমএম/
সম্পর্কিত
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
‘জুলাই’ অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন-মাহির বিরুদ্ধে জিডি
‘জুলাই’ অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন-মাহির বিরুদ্ধে জিডি
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
বিনোদন বিভাগের সর্বশেষ
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর