মনোজের বিয়ে!

বিনোদন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১৭:৪০আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২০:০১

বিয়েটা আসলে নিহাদের। মনোজ প্রামাণিক যার চরিত্রে অভিনয় করেছেন মাত্র।

তো মনোজ অথবা নিহাদের বিয়েটা হয় হুট করেই। একেবারে ঘরোয়া আয়োজনে। পাত্রীর নাম রাত্রি। বিয়েতে দু’জনের অমত না থাকলেও, মত যে কারও ছিল না; তা বোঝা যায় বাসর রাত থেকেই! কিন্তু কেন? জানতে হলে দেখতে হবে ‘মন মায়াজাল’ টেলিছবিটি।

হামেদ হাসান নোমানের রচনায় এটি পরিচালনা করেছেন দেবব্রত রনি। মনোজ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক, জামশেদ শামীম, মিষ্টি জাহান প্রমুখ।

এ প্রসঙ্গে পরিচালকের ভাষ্য, ‘অন্যরকম একটি গল্পে নির্মিত হয়েছে এটি। আমরা কখন কার যে মন মায়াজালে পড়ে যাই কেউ জানি না। দূরে থাকলেও কিছু ভালোবাসার জন্য অদ্ভুত মায়াজাল তৈরি হয়। সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

নির্মাতা রনি জানান, লাক্স নিবেদিত ‘মন মায়াজাল’ টেলিছবিটি বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে প্রচার হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?