এ বছর নয়, ‘বঙ্গবন্ধু’র মুক্তি পেছালো মার্চে

বিনোদন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:১১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৮

বহুল আলোচিত ও প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ মুক্তি পাবে না চলতি বছর। এটির পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে আগামী বছরের মার্চ মাসে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের ইনফরমেশন ও ব্রডকাস্টিং মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি দিল্লিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকের পর এটি জানিয়েছেন। বিষয়টি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

ড. হাছান মাহমুদ বর্তমানে তিন দিনের ভারত সফরে আছেন। 

‘বঙ্গবন্ধু’ ছবিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত। তাই এর আগে দুই দেশই জানিয়েছিল, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরের শেষে এটি মুক্তি দেওয়া হবে।

এদিকে চলতি সেপ্টেম্বরে ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। করোনার কারণে এটি অনিশ্চিত হয়ে পড়েছে। 

ছবিটির নির্মাতা শ্যাম বেনেগাল জানিয়েছেন, ইতোমধ্যে ছবিটির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। করোনা পরিস্থিতি অনুকূলে এলে বাকিটা তিনি করতে চান কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে।

আর এ কারণে চলচ্চিত্রটির মূল চরিত্র বঙ্গবন্ধু ভূমিকায় থাকা আরিফিন শুভ ‘নূর’ ছবির জন্য পুরো সেপ্টেম্বর মাস সময় দিয়েছেন। আর শেখ হাসিনা চরিত্রে থাকা নুসরাত ফারিয়া গিয়াস উদ্দিন সেলিমের নতুন ছবি ‘গুনিন’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। যার শুটিং শুরু হবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে।

উল্লেখযোগ্য চরিত্রগুলো এমন বঙ্গবন্ধুর চরিত্রে শুভ ও শেখ হাসিনার ভূমিকায় ফারিয়া ছাড়াও তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগরকে (জেনারেল আইয়ুব খান)।

ছবিটি নির্মাণ হচ্ছে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বিনোদন বিভাগের সর্বশেষ
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক