পরীর নতুন ছবি ‘শত্রুতা’, মিলে যায় তার জীবনের সঙ্গেও

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৭

প্রথম লকডাউনের পরপরই বেশ গোপনে ‘শত্রুতা’ নামের একটি ছবির শুটিং করেছিলেন চিত্রনায়িকা পরীমণি। তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। যেখানে গ্রেফতার হয়ে পরীমণিকে জেলেও যেতে হয়েছিল। 

প্রচারের আলোয় না আনা এ ছবির পরিচালক ও প্রযোজক শফিক হাসান। তিনি এর আগে শাকিব খান ও পরীমণিকে নিয়ে ‘ধূমকেতু’ নামের সিনেমা তৈরি করেছিলেন। এছাড়াও পরীমণির সঙ্গে ‘দ্য অ্যাডভাইজর’ নামের আরও একটি চলচ্চিত্র নির্মাণ করছেন।

তিনি বলেন, ‘‘শত্রুতা’ ছবিটি নিয়ে আমরা প্রচারে যেতে চাই না। তাই কাউকেই তথ্য দিইনি। চলতি মাসেই এটি সেন্সরে জমা দেবো।’’

‘শত্রুতা’য় পরীমণি পরিচালক দাবি করেন, এর গল্প পরীর সাম্প্রতিক জীবনের সঙ্গেও কিছুটা মেলে। কাকতালীয়ভাবে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি আবার বীরের বেশে ফিরে আসেন।

জানা যায়, গত বছর ঢাকা ও ঢাকার বাইরে এর দৃশ্যধারণ হয়েছে। ছবিতে খল ভূমিকায় দেখা যাবে মিশা সওদাগরকে।

পরিচালক আশা করছেন, সেন্সর পেলে আগামী মাসেই এটি সিনেমা হলে মুক্তি দিতে পারবেন।

/এম/এমএম/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
ফিরছেন পরীমণি
ফিরছেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প