‘প্রীতিলতা’র ফাঁকে ‘পদ্মাপুরান’! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৫০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৪

সাম্প্রতিক সময়ে নির্মাতা রাশিদ পলাশ মূলত ব্যস্ত আছেন পরীমণিকে নিয়ে! মানে ‘প্রীতিলতা’। ৩৫ ভাগ কাজ শেষ করেছেন, জোর প্রস্তুতি চলছে আবারও মাঠে নামার। মাঝে পরীমণির জেল-ঘটন নিয়েও তাকে পোহাতে হয়েছে উৎকণ্ঠা।

তবে এর ফাঁকেই শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় রাশিদ পলাশ প্রকাশ করলেন তার আরেক ছবি ‘পদ্মাপুরান’-এর টিজার। ঘোষণা দিলেন মুক্তির তারিখও। 

সিনেমাটির অফিসিয়াল ফেসবুক পেজে ৩৪ সেকেন্ডের এই টিজারটি প্রকাশ করে বললেন, ‘‘এসে গেল ‘এক ঝলক পদ্মাপুরান’। দেখুন। আপনার মূল্যবান মতামত জানান। সিদ্ধান্ত নিন দেশের সিনেমা দেখার।’’ 

জানান, ৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। বর্তমানে ছবির নির্মাতা ও কলাকুশলীরা ব্যস্ত আছেন ছবির প্রচারণার কাজে। 

রাশিদ পলাশ বলেন, ‘আমরা নদী পাড়ের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি এই ছবিতে। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মার পাড়ের মানুষের গল্প।’

‘পদ্মাপুরান’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক