নতুন ফ্ল্যাটে উঠলেন পরীমণি

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ২০:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩০

নতুন ফ্ল্যাটে উঠেছেন আলোচিত নায়িকা পরীমণি। এর আগে জেলখানা থেকে ফিরে নিজের ঠিকানা নিয়ে একাধিকবার শঙ্কার কথা জানিয়েছিলেন এই তারকা। 

তখনই জানা গিয়েছিল, দ্রুতই বাসা পরিবর্তন করবেন ঢালিউডের এই নায়িকা। 

এদিকে, নতুন ইন্টেরিয়রে বেশ কিছু ছবি পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। সেখানে লাল জামার সঙ্গে মিলিয়ে লাল জুতায় দেখা যায় এ নায়িকাকে। ঝুটিবাঁধা চুলে বেশ উচ্ছ্বসিত দেখায় তাকে।

ক্যাপশনে পরীমণি লিখেছেন জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের উক্তি, ‘যে জীবনযাপন করছো, তা ভালোবাসো, যেভাবে জীবনযাপন করতে ভালোবাসো, সেভাবে বাঁচো।

নিজের মতো করে সাজিয়েছেন ঘর

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করেছিল র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

পরীমণি

১ সেপ্টেম্বর ২৭ দিনের জেল ও রিমান্ড-জীবন কাটিয়ে জামিনে মুক্ত হন পরীমণি। সম্প্রতি এই নায়িকা ফিরেছেন শুটিং-ডাবিংয়েও। চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়। সঙ্গে ঘোষণা দিয়েছেন, আইনি লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার।

/এম/এমওএফ/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
ফিরছেন পরীমণি
ফিরছেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প