মুহিনের কথা-সুরে আসিফ, মধ্যমণি কে?

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৮

গীতিকবি আর সংগীত পরিচালক হিসেবে ক্রমশ নিজেকে গুছিয়ে তুলেছেন কণ্ঠশিল্পী মুহিন। তারই প্রতিধ্বনি মিলবে এবার আসিফ আকবরের কণ্ঠে। 

নিশ্চিত হওয়া গেল, গুরু-শিষ্যতুল্য দুজনে সংগীতের লম্বা পথ একসঙ্গে হাঁটলেও এবারই প্রথম মুহিনের কথা-সুরে গাইলেন আসিফ।

‘আমি শুধু চাই চাই তোমাকে’ শিরোনামের এ গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন নতুন মুখ মৌমিতা আফরোজী। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে গানটিতে কণ্ঠ দেন তারা। রেকর্ডের ফাঁকে মৌমিতাকে মধ্যমণি করে ছবি তোলেন আসিফ-মুহিন।

গানটি সম্পর্কে আসিফ আকবর বলেন, ‘মুহিন গায়ক হিসেবে দুর্দান্ত। ইদানীং মিউজিক ডিরেক্টর হিসেবেও ভালো করছে। এ গানটিও তার ব্যতিক্রম নয়। আর মৌমিতার কণ্ঠও আমার ভালো লেগেছে। খুবই মিষ্টি কণ্ঠ। আশা করছি চমৎকার একটি গান হবে।’

মুহিন খান বলেন, ‘আসিফ ভাই আমার প্রিয় শিল্পী, প্রিয় মানুষ। আমার কথা-সুরে তার কণ্ঠ পেয়ে আমি খুবই আনন্দিত। একই সঙ্গে মৌমিতার মিষ্টি কণ্ঠ যোগ হয়েছে গানটিতে। সফট-মেলো ধারার এ গানটি শ্রোতাদের ভালো লাগলে উদ্যোগ সার্থক হবে।’

এদিকে গানটির মধ্যমণি মৌমিতা বলেন, ‘আমার স্বপ্ন আজ পূরণ হয়েছে। আসিফ ভাই বড় মাপের শিল্পী। আমার মতো নবীন গায়িকার সঙ্গে গাওয়ার ব্যাপারে তার সম্মতি এবং সহযোগিতা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মুহিন ভাইয়ের চমৎকার কথা-সুরের এই গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’

মুহিন জানান, ভিডিওচিত্র ধারণ শেষে শিগগিরই গানটি প্রকাশ করা হবে।

/এমএম/
সম্পর্কিত
অনেক দিন পর আসিফ আকবরের ‘ভুল’
অনেক দিন পর আসিফ আকবরের ‘ভুল’
মদ উদ্ধারের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস
মদ উদ্ধারের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস
কন্ঠশিল্পী আসিফের মাদক মামলার রায় ৯ মার্চ
কন্ঠশিল্পী আসিফের মাদক মামলার রায় ৯ মার্চ
ঢাকাই সিনেমায় সুমন, সঙ্গে আসিফ
ঢাকাই সিনেমায় সুমন, সঙ্গে আসিফ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প