বুড়িগঙ্গায় মারা যায়নি ‘এক্সট্র্যাকশন’র টাইলার!

বিনোদন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:১০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:১০

গত বছরের ২৪ এপ্রিল মুক্তি পাওয়া ‘এক্সট্র্যাকশন’ ছবিটি বেশ রসদ জুগিয়েছিল বাংলাদেশিদের। রাজধানী ঢাকার প্রেক্ষাপটে তৈরি এ ছবির নায়ক হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ। কিছুদিন বাদেই সিনেমাটির অন্যতম প্রযোজক জো রুশো জানান, তৈরি হচ্ছে চলচ্চিত্রটির দ্বিতীয় কিস্তি—‘এক্সট্র্যাকশন ২’।

তাহলে প্রথম কিস্তির নায়ক টাইলারখ্যাত ক্রিস হেমসওয়ার্থ কি ফিরবেন- এমন প্রশ্নটি সবখানেই হয়েছে আলোচ্য। কারণ, প্রথম সিক্যুয়েলে গুলিবিদ্ধ টাইলার পড়ে গিয়েছিলেন ঢাকার বুড়িগঙ্গায়। 

অবশেষে তার ফেরার প্রমাণ এলো। প্রকাশ হলো ‘এক্সট্র্যাকশন ২’র টিজার। আর সেখানে ক্রিসের দৃশ্যটিই শুধু রাখা হয়েছে। পড়ে যাওয়া টাইলারকে নদীর তলদেশ থেকে উঠে আসতে দেখা গেল।

পশ্চিমা সংবাদমাধ্যম জানিয়েছে, আগের সিনেমার মতোই ‘এক্সট্র্যাকশন ২’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্যাম হারগ্রেভ। মুখ্য চরিত্রে অভিনয় করবেন এবারেও ক্রিস। প্রযোজক হিসেবে থাকছেন জো রুশো ও অ্যান্থনি রুশো।

তবে ‘এক্সট্র্যাকশন’র মতো এর সিক্যুয়েলেও বাংলাদেশের গল্প কিংবা কোনও শিল্পী থাকছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। 

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প