ভারতে আবারও সম্মাননা পেলেন কৌশিক হোসেন তাপস

বিনোদন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৭:৪৭আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৭:৪৭

বাংলা সংগীতে বিশেষ ভূমিকা রাখায় ভারতে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস।

গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের হাওড়া শরৎ সদনে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল রত্ন সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে  এ সম্মাননা দেওয়া হয় তাকে। সংগীত পরিচালনায় বিশেষ অবদান রাখায় এর আগে সম্মানজনক ‘দাদা সাহেব ফালকে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড’ (২০১৮) ও ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছিলেন তিনি। 

‘ইন্টারন্যাশনাল রত্ন সম্মাননা’ প্রাপ্তির প্রতিক্রিয়ায় তাপস বলেন, ‘আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন প্রেরণাদায়ক সম্মাননায় আমাকে ভূষিত করার জন্য। যে কোনও সম্মাননাই আমাকে ভবিষ্যতে আরও ভালো কিছু করার ও দেশকে গর্বিত করার প্রচেষ্টায় দায়িত্বশীল করে তোলে।’

চলতি বছর এপ্রিলে ‘গর্বের বাঙালি অ্যাওয়ার্ড ২০২১’-এ সংগীত পরিচালক হিসেবে পশ্চিমবঙ্গের কিংবদন্তি সংগীতজ্ঞ ও শিল্পীদের পাশাপাশি সম্মাননায় ভূষিত হন তিনি। তিনি ছাড়াও স্বনামধন্য যেসব বাঙালি এ পুরস্কারে ভূষিত হন তারা হলেন, পণ্ডিত অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী,  শান , নির্মাতা কৌশিক গাঙ্গুলি, গৌতম ঘোষ ও লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ।

/এম/
সম্পর্কিত
গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্ত্রী-সন্তানের আয়কর নথি জব্দ
গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্ত্রী-সন্তানের আয়কর নথি জব্দ
গান বাংলার তাপস জামিনে কারামুক্ত
গান বাংলার তাপস জামিনে কারামুক্ত
বিরক্ত মুখে আদালতকে ধন্যবাদ জানালেন তাপস
বিরক্ত মুখে আদালতকে ধন্যবাদ জানালেন তাপস
রিমান্ড শেষে গান বাংলার তাপস ও অভিনেত্রী শমী কায়সার কারাগারে
রিমান্ড শেষে গান বাংলার তাপস ও অভিনেত্রী শমী কায়সার কারাগারে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প