বিরক্ত মুখে আদালতকে ধন্যবাদ জানালেন তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৩:২৬আপডেট : ০৭ মে ২০২৫, ১৩:২৯

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান থানার জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় গান বাংলা টেলিভিশন চ্যানেলের নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এদিন শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর পর বিরক্ত মুখে আদালতকে ধন্যবাদ জানান তিনি।

বুধবার (৭ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে এ ধন্যবাদ জ্ঞাপন করেন তাপস।

এদিন সকাল সাড়ে ১০টার পর একা একা তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে কাঠগড়ার সামনের দিকে দাঁড়ান তিনি। তার শরীরে সাদা রঙয়ের পাঞ্জাবি ছিল। অন্য আসামিদের গ্রেফতার শুনানি শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন গুলশান থানার উপপরিদর্শক, মামলার তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম। তিনি বলেন, ‘এ মামলার সঙ্গে কৌশিক হোসেন তাপসের সম্পর্কের সন্ধান পেয়েছি। এ হত্যাচেষ্টা মামলায় যারা অস্ত্র দিয়েছে, খাদ্য দিয়েছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, তাপস তাদের একজন।’ 

পরে আসামিপক্ষের আইনজীবী আরাফাত মোস্তফা বলেন, ‘এসব মামলার সঙ্গে উনার সংশ্লিষ্টতা নেই। তিনি হাইকোর্ট থেকে ইতোমধ্যে জামিন পেয়েছেন। এ কারণে তাকে আবার নতুন মামলায় জড়ানো হচ্ছে। জুলাই আন্দোলনের সময় তিনি প্রোফাইল লাল করেছেন।’ 

পরে বিচারক তার গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তিনি বিচারকে দিকে বিরক্তি মাখা মুখে কয়েকবার বলেন, ‘ধন্যবাদ, ধন্যবাদ।’ 

দ্বিতীয় তলা থেকে লিফটে নামতে তিনি পুলিশের সঙ্গে জোরাজুরি করেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ