জুটি হলেন ফজলুর রহমান বাবু ও সালমা!

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২১, ১৬:২৮আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭:৪৯

একজন দেশের বরেণ্য অভিনেতা। অন্যজন ফোক গানের তরুণ তারকা। এবার এক হলেন দু’জনে। বাঁধলেন জুটি! তবে অভিনয় নয়, গানের টানে।

প্রথম একসঙ্গে গাইলেন অভিনেতা ফজলুর রহমান বাবু ও কণ্ঠশিল্পী সালমা। গানের নাম ‘সখি’। তারেক আনন্দের কথায় সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। এটি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ৮ অক্টোবর রাতে।

গানটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘অভিনয়ের চাপে সচরাচর গাওয়া হয় না। তবে ভালো কথা-সুর পেলে সেটা ছাড়তেও পারি না। এই গানটি গাওয়ার পেছনেও একই কারণ। স্বাচ্ছন্দ্যে গাইতে পেরেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

এদিকে সালমা বলেন, ‘বাবু ভাইয়ের সঙ্গে আমার প্রথম গান। ভালো লাগার মতো একটি গান হলো।’

সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত এই গানটির ভিডিওতেও দেখা মিলেছে দুই কণ্ঠশিল্পী বাবু-সালমাকে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প