কণ্ঠশিল্পী সিঁথি সাহার অভিনয় ও নাচ! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ১৪:৫৭আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৬:২৭

সিঁথি সাহা বলতে চাইছেন, পুজোয় এবার তিনি বিশেষ ও বাড়তি উপহার নিয়ে এলেন শ্রোতা-দর্শকদের সামনে। বিশেষ উপহারটি হলো নতুন গানচিত্র। নাম ‘গড়েছি মা’। 

যা উন্মুক্ত হলো ১১ অক্টোবর রাতে, রঙ্গন মিউজিকের ব্যানারে অন্তর্জালে। জামাল হোসেনের কথায় গানটির সুর-সংগীত করেছেন উজ্জ্বল সিনহা। গায়িকাকে নায়িকা বানিয়ে এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

কণ্ঠশিল্পীর গান প্রকাশ হবে, ভিডিওতে নিজেই মডেল হবেন- সেটাই তো স্বাভাবিক। কিন্তু সিঁথি বলছেন, বাড়তি উপহার! সেটা কেমন? জবাবে বললেন, ‘গানটির ভিডিও দেখলেই সেটি স্পষ্ট হবেন।’

হওয়া গেলো। ভিডিওর শুরুতেই সিঁথিকে পাওয়া গেলো এক শিশুশিল্পীর সঙ্গে। গাদা ফুলের মালা গাঁথতে গাঁথতে দুজনেই আলাপ করছিলেন প্রতিমা বরণ করার বিষয়ে। এরপর শুরু হলো মূল গান। যেখানে এই শিল্পীকে পাওয়া গেলো পূজামণ্ডপে পুরাদস্তুর নৃত্যশিল্পী হিসেবে।

সিঁথি বলেন, ‘বিশেষ গান, তাই বিশেষ কিছু করার চেষ্টা করেছি। আমার ভক্তদের জন্য বাড়তি উপহার হিসেবে গানের সঙ্গে নাচলাম। আর চিত্রনাট্যের দাবিতে শুরুটা করলাম শিশুবন্ধুর সঙ্গে সংলাপ দিয়ে। আমি মনে করি, এটি পুজোর গানের কমপ্লিট একটি প্যাকেজ হলো।’

গানটি প্রকাশ করেই সিঁথি সাহা ছাড়লেন ঢাকা। গেলেন কুষ্টিয়ায় বাবা-মায়ের সঙ্গে পুজোর পুরোটা সময় কাটাতে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প