যে কারণে মাত্র ১ হাজার ১ টাকায় চুক্তিবদ্ধ হলেন সিয়াম

বিনোদন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ১৮:১৮আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৪:০৫

একসময়ের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আবারও নিয়মিত প্রযোজনায় আসছে। একগুচ্ছ ওয়েব সিরিজের ঘোষণা দিলেও বড় কোনও তারকাকে তারা ডাকেনি।

তবে এবার সিয়াম আহমেদকে পাওয়া গেলো। ‘রাস্তা’ নামের নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন হালের সবচেয়ে ব্যস্ত এ চিত্রনায়ক। কিন্তু মজার বিষয় হলো, ১৫-২০ লাখ নয়, মাত্র ১ হাজার ১ টাকায় কাজটি করবেন তিনি।

সিয়াম জানালেন, নায়ক হিসেবে সুযোগ করে দেওয়া প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রতি ‘সম্মান জানিয়েই’ তিনি এ টাকাটা নিচ্ছেন।

সিয়াম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলচ্চিত্রটি নিয়ে আমরা ওপেন ডিসকাশন করছিলাম। সাধারণত এটাই আমি করি। তখন বাজেট ও সম্ভাব্য রিটার্ন নিয়ে কথা হচ্ছিল। যখন পারিশ্রমিকের প্রসঙ্গ আসে, আমি জিজ্ঞেস করি, ‘কত দিতে পারলে সুবিধা হয়’? মজা করে তারা বলেন, ‘না নিলে তো ভালোই হয়’। আমি বলেছি, ‘ওকে, ফাইন’। যদি কোনও সম্মানী না নিই তাহলে চুক্তিটা হতো না। চুক্তির জন্য কিছু নেওয়া উচিত ছিল। তাই ১ হাজার ১ টাকা। আমার এই সম্মানী ফিল্মের কাজেই লাগবে।”

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘পোড়ামন-২’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়েছিল সিয়ামের। এরপর ‘দহন’ করেও প্রশংসিত হন তিনি। বিষয়টি স্মরণ করে এই তারকা বলেন, ‘জাজ মাল্টিমিডিয়াই আমার ক্যারিয়ারের একটা ভালো স্টার্টিং দিয়েছে। আমি অনেক মানুষের কাছে সুজন (পোড়ামন), তুলা (দহন) হয়ে আছি। টাকা-পয়সা তো আসবে-যাবে, কিন্তু সম্পর্কই আসল। তবে যারা ভাবছেন, এরপর থেকে জাজের ছবিতে একই টাকা নেবো, তাদের বলছি, এরপর ঠিকঠাকই টাকা নেবো (হাসি)।’

‘পোড়ামন-২’ ও ‘দহন’র মতোই ‘রাস্তা’ ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। ১ জানুয়ারি থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প