ভক্তকে নিয়ে মিউজিক ভিডিওতে প্রথমবার ওমর সানী

বিনোদন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৬:৫৬আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬:৫৬

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর অভিষেক হয়েছিল ১৯৯২ সালে। নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় তাকে প্রথম পাওয়া যায়। 

এরপর নায়ক থেকে খল, এমনকি পার্শ্ব অভিনেতা হিসেবেও কাজ করে চলেছেন এই তারকা। বড় পর্দার পাশাপাশি নাটক-বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। তবে কখনও মিউজিক ভিডিওর জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি। এবার সেটাই করলেন। 

সানীর বাসাতেই শুরু হয়েছে এর কাজ। বিষয়টি নিয়ে বেশ রহস্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন এই অভিনেতা। এক নারীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে না ওই নারীর মুখ। শুধু লিখেছেন, ‘তোমাকে সামনে আনবো, অপেক্ষা করো।’ 

ছবি দুটি প্রকাশের এক ঘণ্টার মাথায় মন্তব্যের ঘরে জমা পড়েছে প্রায় ২৮০টি মন্তব্য। ইতিবাচক আলোচনার পাশাপাশি নেতিবাচক কথাও সেখানে আছে। তবে সানী জানালেন, কাজের সূত্রেই এই ছবিগুলো। 

যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটি আসলে মিউজিক ভিডিওর শুটিং দৃশ্য। অভিনয় ক্যারিয়ারে এবারই প্রথম এতে কাজ করলাম। তবে আপাতত বিস্তারিত বলা যাচ্ছে না। পুরোপুরি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’

পাশের নারী প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমার ভক্ত। এই গানের মাধ্যমে আমরা তাকে সামনে আনতে যাচ্ছি। শুটিং হয়েছে আমার উত্তরার বাসায়।’

এদিকে সম্প্রতি সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন। ভিসা জটিলতায় সানী যেতে পারেননি। ফাঁকা সময়টাতে তাই নতুন কাজে মনোযোগ দিয়েছেন এই তারকা।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?