ফের হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস, বিপাকে আরিয়ান

বিনোদন ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ১২:৩৩আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৫:১৫

জামিন শুনানির আর ক্ষণকাল বাকি। তার আগেই নতুন বিপাকে পড়লেন শাহরুখপুত্র আরিয়ান খান।

এতদিন ঘটনাটাকে নানাভাবে সাজানো বলার একটা চেষ্টা দেখা গেলেও নতুন করে সামনে এলো একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের। চ্যাটের অপর প্রান্তে ছিলেন আরেক তারকা অনন্যা পান্ডে। আরিয়ান যাকে লিখেছিলেন, ‘তুমি উইড (গাঁজা) এনেছো?’ জবাবে অনন্যা লিখেছেন, ‘আমি নিয়ে আসবো।’

গত ২০ অক্টোবর মাদক মামলায় গ্রেফতার আরিয়ানের জামিন বাতিল করে ভারতের বিশেষ আদালত। আটকের পর থেকে কারাগারেই দিন কাটছে আরিয়ানের।

এদিকে এক দেহরক্ষীর বিস্ফোরক মন্তব্যের পর থেকেই চাপে ছিলেন ভারতের এনসিবির জোনাল পরিচালক সামির ওয়াংখেড়ে। তড়িঘড়ি দিল্লি ছুটে আসায় অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, তবে কি আরিয়ান কাণ্ডে উল্টো বিপদেই পড়লেন পুলিশ কর্তা? প্রশ্নের জবাবে ওয়াংখেড়ে অবশ্য বলেছেন, তিনি অফিসিয়াল কাজেই দিল্লি এসেছেন। তাকে কেউ তলব করেনি।

অনন্যা পান্ডের সঙ্গে ‘উইড’ (গাঁজা) সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ চালাচালির পর এখন আরিয়ানের কেস কোনদিকে গড়ায় সেটাই দেখার বিষয়।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া

/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান