হাসপাতালে রজনীকান্ত

বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর ২০২১, ১৩:৫৮আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৩:৫৮

হাসপাতালে ভর্তি হলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টা নাগাদ চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করানো হয় এই কিংবদন্তিকে। সঙ্গে ছিলেন মেয়ে ঐশ্বর্য এবং জামাই রবিচন্দ্রন। 

অভিনেতার প্রচারসচিব রিয়াজ কে আহমেদ সংবাদ সংস্থা পিটিআই-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। এটা রুটিনের একটা অংশ। নিয়মিতভাবেই অভিনেতার শারীরিক পরীক্ষা করানো হয়। সে কারণেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’ 

৪ নভেম্বর মুক্তি পাচ্ছে রজনীর নতুন ছবি ‘আন্নাথে’। ছবি মুক্তির আগমুহূর্তে তার হাসপাতালে ভর্তি হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে আরও। ভক্তদের মধ্যে তৈরি হলো আশঙ্কার আবহ। যদিও ‘থালাইভা’র ঘনিষ্ঠমহল থেকে জানানো হয়েছে, এটা একেবারেই রুটিন চেকআপ। তবুও ভক্তদের মধ্যে যেন আশঙ্কা কাটছেই না প্রিয় অভিনেতাকে ঘিরে।

গত বছর ডিসেম্বরে শুটিংয়ের মাঝ থেকে তুলে নিয়ে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রজনীকান্তকে। তখন তার শরীরে রক্তচাপ কমে গিয়েছিল। যদিও দু’দিন পরই তাকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছিল।

/এমএম/
সম্পর্কিত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
৫০ বছরের ক্যারিয়ারে ‘কুলি’ এক অসাধারণ শ্রদ্ধাঞ্জলি
৫০ বছরের ক্যারিয়ারে ‘কুলি’ এক অসাধারণ শ্রদ্ধাঞ্জলি
৩২ বছর পর একসঙ্গে রজনীকান্ত-অমিতাভ
৩২ বছর পর একসঙ্গে রজনীকান্ত-অমিতাভ
মিউজিক ছাড়া ‘জেলার’ একটি অ্যাভারেজ সিনেমা: রজনীকান্ত
মিউজিক ছাড়া ‘জেলার’ একটি অ্যাভারেজ সিনেমা: রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প